
কেশবপুর প্রতিনিধি:কেশবপুর উপজেলার গৌরীঘোনা ইউনিয়ন দলিত পরিষদের ত্রৈমাসিক সমন্বয় সভা গতকাল বিকালে ভেরচী মাধ্যমিক বিদ্যালয়ে পরিত্রাণের সহযোগিতায় অনুষ্ঠিত হয়েছে। গৌরীঘোনা ইউনিয়ন দলিত পরিষদের সভাপতি মিলন দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সমন্বয় সভায় বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, উপজেলা দলিত পরিষদের সভাপতি সুজন দাস, গৌরীঘোনা ইউনিয়ন দলিত পরিষদের সুমন দাস, অমল দাস, পরিত্রাণের ইভেন্ট অর্গানাইজার যোসেফ সরকার, ফিল্ড ভলেন্টিয়ার সুমন দাশ প্রমুখ।নাগরিক সংগঠনের অংশগ্রহণে জনপরিসর সম্প্রসারণ ও সুশাসন ব্যবস্থা শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় উক্ত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
