dainiksatkhira24

প্রাণ-প্রকৃতি-পরিবেশ সুরক্ষায় বিশেষ বরাদ্দের দাবিতে শ্যামনগরে পরিবেশ সমাবেশ

নিজস্ব প্রতিনিধি: উন্নয়নের নামে পরিবেশ ধ্বংস বন্ধ এবং পরিবেশ সুরক্ষায় জাতীয় বাজেটে বিশেষ বরাদ্দের দাবিতে সাতক্ষীরার শ্যামনগরে ‘পরিবেশ সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ জুন) সকালে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শ্যামনগরের চুনা নদীর পাড়ে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিকের সহায়তায় সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিম আয়োজিত এই সমাবেশে অংশ নেয় স্থানীয় জনগোষ্ঠী, সবুজ সংহতি এবং শ্যামনগর উপজেলা যুব স্বেচ্ছাসেবী সমন্বয় কমিটির সদস্যবৃন্দ। সুন্দরবন …

Read More »

গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটো

আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গাজা উপত্যকায় অবিলম্বে, নিঃশর্ত ও স্থায়ী যুদ্ধবিরতির আহ্বানে আনা একটি প্রস্তাবে ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র। ৪ জুন এই প্রস্তাবের ওপর ভোট হয়, যেখানে নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের মধ্যে যুক্তরাষ্ট্র ছাড়া বাকি ১৪টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয়। খবর আলজাজিরার। প্রস্তাবে গাজায় ইসরায়েলের হাতে আটক থাকা জিম্মিদের মুক্তিরও আহ্বান জানানো হয়েছিল। তবে যুক্তরাষ্ট্র বলেছে, যুদ্ধবিরতির বিষয়টি জিম্মিদের …

Read More »

কোনো পক্ষ নেননি তামান্না

বিনোদন ডেস্ক: শোবিজ অঙ্গনের মানুষেরা যখন বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন, তখন উভয় পক্ষে কেউ না কেউ পাশে দাঁড়িয়ে যান। কেউ আবার নীরব থাকা শ্রেয় মনে করেন। দক্ষিণ ভারতীয় অভিনেত্রী তামান্না ভাটিয়াও সেই দলের একজন, যিনি যে কোনো বিষয়ে নিরপেক্ষ থাকার চেষ্টা করেন। কিন্তু এবার পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা ও বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের কথার লড়াইয়ে পক্ষপাত করতে দেখা গেল তামান্নাকে।ভারতীয় সংবাদমাধ্যম …

Read More »

অভিষেক ম্যাচে ভুটানকে হারালো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: বর্তমানে বাংলাদেশের ফুটবলের নাম আসলে সবার আগে আসে হামজা চৌধুরীর নামটা। দেশের ফুটবলে নতুন করে যে উম্মাদনা তৈরি হয়েছে, তার বড় একটা কারণ হচ্ছেন হামজা চৌধুরী। দেশের মাটিতে আজ প্রথমবার খেললেন সেই হামজা চৌধুরী। ঢাকার জাতীয় স্টেডিয়ামে তিনিও হতাশ করলেন না দর্শকদের।ম্যাচের ষষ্ঠ মিনিটে গোল করে ঘরের মাঠে নিজের অভিষেক রাঙালেন হামজা, সেইসঙ্গে ভুটানকে ২-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। …

Read More »

যুক্তরাষ্ট্রে ১২ দেশের নাগরিকদের প্রবেশে নিষিদ্ধ করলেন ট্রাম্প

আন্তজার্তিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে ভ্রমণে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বুধবার (৪ জুন) তিনি একটি নির্বাহী আদেশে সই করেন, যার মাধ্যমে ১২টি দেশের নাগরিকদের ওপর সরাসরি প্রবেশ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। হোয়াইট হাউস জানিয়েছে, এই নিষেধাজ্ঞা আগামী সোমবার (৯ জুন) থেকে কার্যকর হবে। ট্রাম্পের নতুন এই পদক্ষেপ তার প্রথম মেয়াদের সময়কালের বিতর্কিত অভিবাসন নীতিরই এক …

Read More »

খালেদা জিয়ার গুলশানের বাড়ির কাগজ তুলে দিলেন গণপূর্ত উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট: রাজধানীর ১৯৬ নম্বর গুলশান এভিনিউতে সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামে বরাদ্দকৃত নিজস্ব বাড়িটির নামজারির কাগজ তাঁর নিকট পৌঁছে দিয়েছে সরকার। বুধবার (৪ জুন) রাত ৯টার দিকে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান খালেদা জিয়ার হাতে নামজারির কাগজ তুলে দেন। এ সময় গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান রিয়াজুল …

Read More »

লন্ডন যাচ্ছেন ডা. জুবাইদা রহমান

ডেস্ক রিপোর্ট: বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিনী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান লন্ডনে ফিরে যাচ্ছেন। সেখানেই স্বামী ও মেয়ের সঙ্গে ঈদুল আজহা উদযাপন করবেন তিনি।বৃহস্পতিবার (৫ জুন) বেলা ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে জুবাইদা রহমান ঢাকা ছাড়বেন বলে জানা গেছে।জানতে চাইলে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার গণমাধ্যমকে বলেন, ‘কখন …

Read More »

যুক্তরাজ্যে প্রধান উপদেষ্টার সফর, ইউনূস-তারেক বৈঠক?

ডেস্ক রিপোর্ট: চার দিনের সরকারি সফরে যুক্তরাজ্য যাচ্ছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। আগামী ১০ থেকে ১৩ জুন পর্যন্ত চলবে এই সফর। সফরের অংশ হিসেবে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ ও সম্মানজনক পুরস্কার গ্রহণ ছাড়াও অন্যান্য কূটনৈতিক বৈঠক রয়েছে তার সূচিতে।তবে এই সফর ঘিরে রাজনৈতিক মহলে সবচেয়ে আলোচিত বিষয় হলো—বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার সম্ভাব্য বৈঠক। সরকার …

Read More »

দলের কাউকে টাকা না দেওয়ার আহ্বান এনসিপির

ডেস্ক রিপোর্ট:বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহির বিষয়টি নিশ্চিত করতে চায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আর তাই নিজেদের আর্থিক ও তহবিল পরিচালনার নীতিমালা তৈরি করেছে দলটি- এমনটাই জানিয়েছেন দলটির নেতারা।ওয়েবসাইটে গিয়ে ব্যাংকিং চ্যানেলে, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা সরাসরি রসিদ সংগ্রহ করে এনসিপিকে আর্থিক অনুদান দেওয়া যাবে। দলের কাউকে ব্যক্তিগতভাবে টাকা না দেওয়ার অনুরোধ জানিয়েছে এনসিপি।এনসিপির আর্থিক নীতিমালা ঘোষণা ও …

Read More »

আশাশুনি মৎস্য দপ্তরের অভিযানে অবৈধ নেটপাটা ও বাঁধ অপসারণ

আশাশুনি প্রতিনিধি : আশাশুনি উপজেলার শোভনালীতে অভিযান পরিচালনা করে অবৈধ নেটপাটা ও বাঁধ অপসারণ করা হয়েছে। বুধবার বেলা ১১ টার দিকে ইউনিয়নের ভিমতলা খালে এ অভিযান পরিচালনা করা হয়। মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ নেটপাটা, খালে মাটির বাঁধ দিয়ে পয়ঃ নিস্কাশনে প্রতিবন্ধতা দূর করা ও অন্যান্য ক্ষতিকর অবৈধ জাল নির্মূলে এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে …

Read More »
HTML Snippets Powered By : XYZScripts.com