Breaking News

কোনো পক্ষ নেননি তামান্না

Spread the love

বিনোদন ডেস্ক: শোবিজ অঙ্গনের মানুষেরা যখন বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন, তখন উভয় পক্ষে কেউ না কেউ পাশে দাঁড়িয়ে যান। কেউ আবার নীরব থাকা শ্রেয় মনে করেন। দক্ষিণ ভারতীয় অভিনেত্রী তামান্না ভাটিয়াও সেই দলের একজন, যিনি যে কোনো বিষয়ে নিরপেক্ষ থাকার চেষ্টা করেন। কিন্তু এবার পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা ও বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের কথার লড়াইয়ে পক্ষপাত করতে দেখা গেল তামান্নাকে।ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি ভিডিও। যেটি দীপিকা পাড়ুকোন অভিনীত ‘ছপাক’ সিনেমার প্রচারের মুহূর্তে ধারণ করা অর্থ্যাৎ ২০২০ সালের। যেখানে দেখা গেছে, ‘ছপাক’ নিয়ে সাংবাদিকরা দীপিকাকে প্রশ্ন করছেন, ‘এই ছবির প্রযোজক যেহেতু রণবীর, তাই পরিবারের অর্থ বিনিয়োগ হয়েছে। কথা শেষ হওয়ার আগেই দীপিকা বলে ওঠেন, স্বামী বিনিয়োগ করলেও এটা তাঁর নিজের কষ্টার্জিত টাকা।সেই ভিডিওটি নতুন করে ভাইরাল হয়েছে এবং যারা এত লাইক দিয়েছেন তাদের দলে আছেন অভিনেত্রী তামান্না ভাটিয়া নিজেও। যা দেখে নেটিজেনরা ধরে নিয়েছেন, সন্দীপ-দীপিকার বাগযুদ্ধে তামান্না আছেন অভিনেত্রীর পক্ষে। এ খবরের পাশাপাশি ভারতীয় সংবাদমাধ্যম এই সময় অনলাইন জানিয়েছে, অভিনেত্রী-নির্মাতা দ্বন্দ্বে খানিকটা বিব্রতকর অবস্থায় পড়েছেন এই তামান্না। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে তিনি লিখেছেন, ‘ইনস্টাগ্রাম কি দয়া করে বলে দিতে পারবে, কীভাবে নিজে থেকেই কোনো পোস্টে ‘লাইক’ পড়ে যেতে পারে! কারণ কিছু মানুষ এই নিয়ে রীতিমতো খবর তৈরি করে ফেলছে।’
একই পোস্টে অভিনেত্রী এও স্পষ্ট করে দিয়েছেন, অভিনেত্রী-নির্মাতার দ্বন্দ্বে তিনি কোনো পক্ষ নেননি। তারপরও নেটিজেনদের বক্তব্য, এই পরিস্থিতিতে অভিনেত্রী হিসেবে কোনো একটা পক্ষ নেওয়া উচিত ছিল তামান্নার। তবে কে কী বলছে, এ নিয়ে মোটেও মাথা ঘামাচ্ছেন না তামান্না।

About dainiksatkhira24

Check Also

পূজার বিবাহিত পুরুষের প্রেমে পড়ার রেকর্ড নাই: নিশো

Spread the loveবিনোদন ডেস্ক: বড় পর্দায় আফরান নিশোর উত্থান যেন এখন তুঙ্গে। ‘সুড়ঙ্গ’ দিয়ে যে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com