Breaking News

dainiksatkhira24

শ্যামনগরে লিডার্সের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

ডেস্ক রিপোর্ট: “অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে বেসরকারি উন্নয়ন সংগঠন লিডার্স এর আয়োজনে মানুষের জন্য ফাউন্ডেশন ও এ্যাম্বাসি অফ সুইডেনের আর্থিক সহযোগিতায় কমিউনিটি ভিত্তিক জলবায়ু ও সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচি (ক্রিয়া) প্রকল্পের আওতায় আজ সকাল দশটায় ৭১ নং বুিডগোয়ালিনী ফরেস্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গাবুরা ও বুিডগোয়ালিনী ইউনিয়নের নারী ও কিশোর কিশোরী দলের সদস্যদের …

Read More »

সাতক্ষীরায় যুবলীগ নেত্রী সীমা পারভীনের কাছে গ্রাহকের পাওনা ৫২ হাজার টাকা আদায়ের দাবিতে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় যুবলীগ নেত্রী সীমা পারভীনের বিরুদ্ধে পানির ট্ট্যাংকি ও প্রতিবন্ধী কার্ড, বয়স্ক ভাতা ও বিধবা ভাতা দেয়ার নামে গ্রাহকের কাছ থেকে ৫২ হাজার টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। টাকা না দিয়ে উল্টো গ্রাহকদের নামে মিথ্যে সংবাদ প্রকাশ ও সন্ত্রাসী দিয়ে তিন লক্ষ টাকা চাঁদা দাবিসহ প্রাণনাশের হুমকি দেয়া হচ্ছে। মঙ্গলবার (১১ মার্চ) সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে অশাশুনি উপজেলার …

Read More »

ধর্ষকের শাস্তির দাবিতে বেনাপোলে মানববন্ধন

মো: সাগর হোসেন:সারাদেশে ধর্ষণের প্রতিবাদ এবং দোষীদের দ্রুত বিচারের মধ্য দিয়ে শাস্তি নিশ্চিতের দাবিতে বেনাপোলে প্রতিবাদ মিছিল ও মানববন্ধন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ও শার্শা উপজেলা ঐক্য স্বেচ্ছাসেবী পরিবার।মঙ্গলবার সকালে প্রতিবাদ র‌্যালি বেনাপোল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় তাদের হাতে বিভিন্ন ধরণের ব্যানার ও প্ল্যাকার্ডে প্রতিবাদী অনেক লেখা দেখা যায়। মানববন্ধন শেষে সংগঠনের নেতৃবৃন্দ বলেন, সোনার বাংলায় …

Read More »

সাতক্ষীরায় এক আওয়ামী লীগ নেতার হত্যা মামলায় রিমান্ড শুনানীকালে আইনজীবী সুলভ আচরণ না করার অভিযোগে বিচারকের এজলাস ত্যাগ

রঘুনাথ খাঁঃ আদালতে হত্যা মামলার আসামী এক আওয়ামী লীগ নেতার রিমাÐ শুনানীকালে বিচারকের সাথে আইনজীবী সুলভ আচরন না করার অভিযোগে এজলাস ত্যাগ করেছেন সাতক্ষীরার আমলী-৩ নং আদালতের বিচারক মারুফা আক্তার। মঙ্গলবার সকাল ১১টার সময় এজলাস ত্যাগের পর দিনভর ওই আদালতের কার্যক্রম বন্ধ হয়ে যায়। ফলে বিচারপ্রার্থীরা পড়েন দুর্ভোগে। সাতক্ষীরা জজ কোর্টের কয়েকজন আইনজীবী জানান, গত বছরের ৫ আগষ্ট সরকার পতনের …

Read More »

শহীদ আব্দুর রাজ্জাক পার্ককে বর্জ্য ও জলাশয় ব্যবস্থাপনা উন্নয়ন বিষয়ক কর্মশালা

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন: সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্ক’কে বর্জ্য ও জলাশয় ব্যবস্থাপনার উন্নয়নসহ পরিবেশ উন্নত করার লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনসারভেশন অফ নেচার আয়োজনে মঙ্গলবার সকালে শহরের তুফান কনভেনশন সেন্টারে ইমপ্লিমেন্টেশন অফ আরবান লিভিং ল্যাব ইন ফোর সিলেক্টেড সিটিস ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মাসরুবা ফেরদৌস। এসময় …

Read More »

রোজা অবস্থায় ইনহেলার ব্যবহার করা যাবে?

লাইফস্টাইল ডেস্ক: শ্বাসকষ্ট দূর করার জন্য মুখের ভেতরে ইনহেলার স্প্রে করা হয়। এতে যে জায়গায় শ্বাসরুদ্ধ হয় জায়গাটি প্রশস্ত হয়ে যায়। ফলে শ্বাস চলাচলে আর কষ্ট থাকে না। ওষুধটি যদিও স্প্রে করার সময় গ্যাসের মতো দেখা যায়। কিন্তু বাস্তবিক পক্ষে তা দেহবিশিষ্ট তরল ওষুধ। অতএব মুখের অভ্যন্তরে ইনহেলার স্প্রে করার দ্বারা রোজা ভেঙে যাবে। তবে মুখে স্প্রে করার পর না …

Read More »

২০২৭ বিশ্বকাপে থাকবেন রোহিত? নিজেই দিলেন উত্তর

স্পোর্টস ডেস্ক: ফাইনাল শুরুর আগের দিন থেকে আকস্মিকভাবে সামনে চলে আসে রোহিত শর্মার অবসর গুঞ্জন। এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেই অবসর নিয়েছিলেন। সে কারণেই কি না রোববার চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেই অবসর যাবেন, এমন গুঞ্জন ছড়িয়ে পড়ে। যদিও দুবাইয়ে ট্রফিকে সামনে বসিয়ে তিনি ঘোষণা করে দিয়েছিলেন, এক দিনের ক্রিকেট থেকে এখনই অবসর নিচ্ছেন না। তবে সম্প্রচারকারী চ্যানেলে এক সাক্ষাৎকারে রোহিত শর্মা …

Read More »

ইউএসএআইডির ৮৩ শতাংশ কর্মসূচি বাতিল করছে ট্রাম্প প্রশাসন

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (ইউএসএআইডি) ৮৩ শতাংশ কর্মসূচি বাতিল করা হচ্ছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। সোমবার (১০ মার্চ) এক্স (সাবেক টুইটার) পোস্টে তিনি এ তথ্য জানান। এদিন পোস্টে মার্কো রুবিও বলেন, ‘৬ সপ্তাহের পর্যালোচনার পর আমরা আনুষ্ঠানিকভাবে ইউএসএআইডির ৮৩ শতাংশ কর্মসূচি বাতিল করছি। এ সংক্রান্ত যে ৫ হাজার ২০০টি চুক্তি এখন বাতিল হলো, সেগুলোতে কয়েক দশক …

Read More »

যুক্তরাষ্ট্র প্রবেশে নিষিদ্ধ হতে পারেন পাকিস্তানিরা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে পাকিস্তানি নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা আসতে পারে বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। গত সপ্তাহে এক প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প প্রশাসনের অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণের কঠোর পদক্ষেপের অংশ হিসেবে পাকিস্তানের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করা হতে পারে। তাহলে আসলেই পাকিস্তানের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে কি না তা জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন। সোমবার (১০ মার্চ) ডনের প্রতিবেদনে বলা হয়েছে, …

Read More »

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন জাতিসংঘ মহাসচিব ও ড. ইউনূস

অনলাইন ডেস্ক: কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন করবেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বাংলাদেশ সফরকালে বার্ষিক রমজান সংহতি সফরের অংশ হিসেবে আগামী ১৪ মার্চ জাতিসংঘ মহাসচিবের এই পরিদর্শনের কথা রয়েছে। পরিদর্শনকালে গুতেরেস স্থানীয় বাংলাদেশি জনগোষ্ঠী ও মিয়ানমারে নিপীড়ন ও সহিংসতা থেকে বাঁচতে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে ইফতার করবেন। যা প্রায় ১০ …

Read More »
HTML Snippets Powered By : XYZScripts.com