Breaking News

dainiksatkhira24

বাংলাদেশ মহিলা পরিষদের উত্তর কাটিয়ায় পাড়া কমিটি গঠন

প্রেস বিজ্ঞপ্তি: বাংলাদেশ মহিলা পরিষদ, সাতক্ষীলা জেলা শাখা উত্তর কাটিয়ায় নারীর মানবাধিকার রক্ষা ও নারীর মানবাধিকার সচেতনতা বৃদ্ধির জন্য সাগরিকা খাতুন কে আহবায়ক ও মুন্নি বেগম কে সদস্য সচিব করে ২৩ সদস্যের একটি আহবায়ক কমিটি গঠন করা হয়।আহবায়ক কমিটি গঠন ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক রুপা মিত্র। আলোচনা সভায় উপস্থিত ছিলেন লিগ্যাল …

Read More »

বাংলাভিশন টিভি চ্যানেলের কান্ট্রি ডেস্ক ইনচার্জ সাতক্ষীরার কৃতি সন্তান শাফিন খানের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

প্রেসবিজ্ঞপ্তি ঃ বাংলাভিশনের কান্ট্রি ডেস্ক ইনচার্জ ও সিনিয়র নিউজরুম এডিটর সাতক্ষীরার কৃতি সন্তান শাফিন খান হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (১৯ মে) বাসা থেকে বের হয়ে অফিসের উদ্দেশে আসার পথে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে রাজধানীর মগবাজারের ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে তাকে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি দীর্ঘ …

Read More »

পাইকগাছায় সাবেক কাউন্সিলর কবিতা রানী’র সংবাদ সম্মেলন

পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছায় হামলা-মারপিট ও চাঁদাদাবির অভিযোগে সাবেক পৌর কাউন্সিলর কবিতা রানী দাশ সাংবাদিক সম্মেলন করেছেন। সোমবার সকালে পাইকগাছা প্রেসক্লাবে পৌর শ্রমিকলীগের যুগ্ম আহবায়ক জাকির হোসেন ও পৌর বিএনপি’র যুগ্ম আহবায়ক মোস্তফা মোড়লের বিরুদ্ধে এ সাংবাদিক সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কবিতা দাশ জানান, আমি একাধিক বার পৌরসভার ৪,৫ ও ৬ ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিল নির্বাচিত হয়ে দায়িত্ব পালন …

Read More »

সাতক্ষীরায় শিশুশ্রম পরিবীক্ষণ কমিটির সভা ও সেমিনার অনুষ্ঠিত

ফিরোজ হোসেন : সাতক্ষীরা জেলা শিশুশ্রম পরিবীক্ষণ কমিটির সভা ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ মে) বেলা ১১ টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর খুলনার বাস্তবায়নে উক্ত সভা ও সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ এর সভাপতিত্বে ও কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর খুলনার উপ-মহাপরিদর্শক সানতাজ বিল্লাহ এর …

Read More »

সাতক্ষীরায় ইয়ুথ নেটওয়ার্কের সভা অনুষ্ঠিত

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন: সাতক্ষীরায় ইয়ুথ নেটওয়ার্ক ফর অ্যাকশন অন এফওআরবি অ্যান্ড হারমনির গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে সাতক্ষীরার ম্যানগ্রোভ কনফারেন্স হল রুমে ইয়ুথ নেটওয়ার্ক ফর অ্যাকশন অন ফ্রিডম অফ রিলিজিয়ন অর বিলিফ (এফওআরবি) অ্যান্ড হারমনির একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। পরিবর্তনের বাহক বাংলাদেশে ধর্ম বা বিশ্বাসের স্বাধীনতার নেতৃত্বের উদ্যোগ শেখা, শেয়ারিং এবং পরিকল্পনা” শীর্ষক এই সভাটি তরুণ প্রজন্মের …

Read More »

গরমে ক্লান্তি দূর করবে যেসব খাবার

লাইফস্টাইল ডেস্ক: তীব্র গরমে অতিষ্ট মানুষ। গরমের পাশাপাশি রয়েছে ব্যস্ততা। যতই দিন যাচ্ছে, ততই মানুষের ব্যস্ততা বাড়ছে। সারাদিনের কাজের চাপ, ব্যস্ততার কারণে শরীরে ক্লান্ত লাগাটাই স্বাভাবিক। নিজেকে সুস্থ রাখতে তাই ব্যায়ামের পাশাপাশি খাদ্যাভ্যাসের দিকে নজর দেওয়া জরুরি। সেক্ষেত্রে খাদ্য তালিকায় রাখতে পারেন কিছু খাবার। এসব খাবার যেমন শরীরের ক্লান্তি দূর করে তেমনি শক্তিও জোগায়। তাই আসুন জেনে নিই গরমে ক্লান্তি …

Read More »

বিএনপি সরকারে এলে স্কুলের কারিকুলামে খেলাধুলা বাধ্যতামূলক হবে: তারেক রহমান

অনলাইন ডেস্ক: বিএনপি সরকার গঠন করলে খেলাধুলাকে স্কুলশিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক কারিকুলামে বাধ্যতামূলক করার উদ্যোগ নেবে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, শিশু–কিশোরদের ডিভাইস থেকে বিরত রাখতে তাদের খেলাধুলার সুযোগ তৈরি করে দিতে হবে। রোববার (১৮ মে) লন্ডনে আরাফাত রহমান কোকো স্মৃতি ফাউন্ডেশন আয়োজিত ২০২৪ সালের ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেছেন। তারেক …

Read More »

‘বাইডেন দুই মাসের মধ্যে মারা যেতে পারেন’

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর প্রকাশের পর তাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ও মেক আমেরিকা গ্রেট এগেইন (মেগা) প্রচারণার প্রভাবশালী মুখ লরা লুমার। তিনি দাবি করেছেন, বাইডেন ‘টার্মিনাল ক্যানসারে’ আক্রান্ত এবং ‘তিনি আগামী দুই মাসের মধ্যেই মারা যেতে পারেন।’ এই মন্তব্য করেছেন বাইডেনের স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে দেওয়া সাম্প্রতিক ঘোষণার …

Read More »

ভিসা জালিয়াতির প্রমাণ পেলে যুক্তরাষ্ট্রে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক: এবার ভিসা জালিয়াতিতে দোষী প্রমাণিত হ‌লে যুক্তরাষ্ট্রে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা দেওয়া হবে বলে জানানো হয়েছে। মা‌র্কিন যুক্তরাষ্ট্র ভিসা জালিয়াতি প্রতিরোধ এবং অবৈধ অভিবাসন বন্ধে এই উদ্যোগ নি‌য়ে‌ছে।সোমবার (১৯ মে) ঢাকাস্থ মা‌র্কিন দূতাবাস তাদের ফেসবু‌কে এক পো‌স্টে ভিসা জালিয়াতি প্রতিরোধ এবং অবৈধ অভিবাসন বন্ধে দেশ‌টির অবস্থান তু‌লে ধ‌রে‌ছে। বার্তায় বলা হয়, যুক্তরাষ্ট্র সরকার জালিয়াতি প্রতিরোধ এবং অবৈধ অভিবাসন বন্ধে …

Read More »

পাটকেলঘাটায় শতাধিক এতিম ও দুস্থ অসহায় পরিবারের মাঝে ছাগল বিতরণ

হাসানুর রহমান হাসান: পাটকেলঘাটায় আজদিকা ফাউন্ডেশন ও মাসিক ভালো কাজ গ্রুপের স্বাবলম্বী প্রজেক্ট এর পক্ষ থেকে প্রায় শতাধিক এতিম ও দুস্থ অসহায় পরিবারের মাঝে রবিবার সকালে বড়বিলা ইসলামিয়া সুন্নিয়া মাদ্রাসা মাঠে ছাগল বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে উক্ত মাদ্রাসার অধ্যক্ষ আয়ূব আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,মালয়েশিয়ার বিশিষ্ট ব্যবসায়ী ও আইন ইন্টারন্যাশনাল এর চেয়ারম্যান মো: হাসান আলী, পাটকেলঘাটা হারুন …

Read More »
HTML Snippets Powered By : XYZScripts.com