dainiksatkhira24

সাতক্ষীরা সদর আ’লীগ নেতা শাহাজান আলী’র দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহাজান আলীর(৬৪) দাফন সম্পন্ন হয়েছে। সোমবার(১১ আগষ্ট)আসরের পরে সাতক্ষীরা সদরের ভালুকা চাঁদপুর তার নিজ বাড়ির ঈদগাহ ময়দানে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। আওয়ামী লীগ নেতা শাহাজান আলীর জানাজা নামাজে উপস্থিত ছিলেন,সদর আসনের সাবেক সংসদ সদস্য মো.আশরাফুজ্জামান আশু,ধুলিহর ইউপি চেয়ারম্যান মো.মিজানুর রহমান চৌধুরী, সাবেক চেয়ারম্যান আশরাফুজ্জামান খোকন,ফিংড়ী …

Read More »

উপজেলা নির্বাহী অফিসারকে তালা প্রেসক্লাবের অভিনন্দন

জহর হাসান সাগর : জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমের কর্মদক্ষতার স্বীকৃতি স্বরুপ তালা উপজেলা নির্বাহী অফিসার দীপা রানী সরকার খুলনা বিভাগে শ্রেষ্ট উপজেলা নির্বাহী অফিসার নির্বাচিত হয়েছেন।দীপা রানী সরকার তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে গত ৭ জুলাই, ২০২৫ তারিখে এই পদে যোগদান করেন। এর আগে তিনি সাতক্ষীরার আশাশুনি ও দেবহাটা উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কর্মরত ছিলেন। যোগদানের পর …

Read More »

আদালতের নির্দেশ অমান্য করে অবৈধভাবে সম্পত্তি দখল চেস্টার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি : বাবুলিয়ায় আদালতের নির্দেশ অমান্য করে পৈত্রিক সম্পত্তিসহ তার সামনের সরকারি সম্পত্তি অবৈধভাবে দখল চেস্টার অভিযোগ উঠেছে। এঘটনায় প্রতিকার চেয়ে সাতক্ষীরা সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবারটি। লিখিত বক্তব্যে বাবুলিয়া গ্রামের মৃত চিত্তরঞ্জন ভারতীর পুত্র তপন কুমার ভারতী। তিনি বলেন, বাবুলিয়া মৌজায় জে এল নং-৭, এস এ খতিয়ান ৬৬১, বি এস খতিয়ান ১৩৪২ এস এ দাগ ১৬৭ বি এস দাগ …

Read More »

সাতক্ষীরায় জামায়াতের উদ্যোগে বিনামুল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত

আবু সাইদ বিশ্বাস : সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নে কৈখালী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে লাবসা জামায়াতে ইসলামীর উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ আগস্ট) সকাল ৯টা থেকে শুরু হয়ে দিনব্যাপী চলে এই মানবিক কর্মসূচি।এই চক্ষু শিবিরে এলাকার তিন শতাধিক রোগী বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন। রোগীদের প্রাথমিক চক্ষু পরীক্ষা, ছানি শনাক্তকরণ এবং প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার পাশাপাশি অনেক …

Read More »

সাংবাদিক তুহিন হ‍ত‍্যা ও সারা দেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে তালায় মানববন্ধন

রঘুনাথ খাঁঃগাজীপুরের সাংবাদিক তুহিন হ‍ত‍্যা ও সারা দেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে সাতক্ষীরার তালা প্রেসক্লাবের আয়োজনে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ আগষ্ট) সকালে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন, মোস্তাফিজুর রহমান রেন্টুর পরিচালনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব‍্য রাখেন সাংবাদিক এমএ হাকিম, সাংবাদিক ফারুক হোসেন জোয়াদ্দার, মোস্সতাফুজুর রহমান রেন্টু, এম এ ফয়সাল, সাংবাদিক গাজী সুলতান আহম্মেদ, এস এম লিয়াকত হোসেন, উপজেলা …

Read More »

ডুমুরিয়া উপজেলা আইন-শৃঙ্খলা ও মাসিক সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

ডুমুরিয়া প্রতিনিধি : ডুমুরিয়া উপজেলা আইন-শৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা সোমবার সকাল ১১ টায় অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল আমিন। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) অপ্রতিম চক্রবর্তী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা কাজল মল্লিক, উপজেলা কৃষি অফিসার ইনসান ইবনে আমিন, ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুদ রানা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু আবদুল্লাহ বায়েজিদ, মাধ্যমিক শিক্ষা …

Read More »

পাটকেলঘাটায় পৈত্রিক সম্পত্তিতে ঘর নির্মাণে বাঁধা

পাটকেলঘাটা প্রতিনিধি :পাটকেলঘাটার কুমিরা ইউপির ভাগবাহ গ্রামে পৈত্রিক সম্পত্তিতে ঘর নির্মাণ করতে গিয়ে শরীকদের বাঁধার মুখে পড়েছেন স্থানীয় বাসিন্দা তৌহিদুজ্জামান মোল্লা । এ ঘটনার প্রতিকারে চেয়ে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছে ভুক্তভোগী। তৌহিদুজ্জামান একই এলাকার আ. গফফার মোল্লার ছেলে । সরোজমিনে গেলে তৌহিদুজ্জামান মোল্লা অভিযোগ করে বলেন , তিনি জন্ম লগ্ন থেকেই তিনি ওই বসতভিটায় বসবাস করে আসছেন। সম্প্রতি তার রান্নাঘর …

Read More »

সাতক্ষীরায় বিজিবির অভিযানে ছয় লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ

প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা প্রায় ছয় লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি। সোমবার দিনভর জেলারবৈকারী, তলুইগাছা, পদ্মশাখরা, চান্দুরিয়া, কাকডাঙ্গা, কুশখালী, চান্দুরিয়া এবং পদ্মশাখরা এলাকা থেকে েএসব মালামাল আটক করা হয় । বিকালে এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানান সাতক্ষীরা -৩৩ ব্যাটেলিয়ান বিজিবি অধিনায়ক লে কর্নেল আশরাফুল হক । তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাকডাঙ্গা …

Read More »

যশোরে নদী ভরাট করে প্লট বিক্রির অভিযোগ

জেমস আব্দুর রহিম রানা: যশোর সদর উপজেলার চাঁচড়া ইউনিয়নে মুক্তেশ্বরী নদীর প্রায় ১০ বিঘা জায়গা ভরাট করে প্লট বিক্রির অভিযোগ উঠেছে। নদীর ওই অংশ সম্পূর্ণ দখল হয়ে যাওয়ায় বিল হরিণায় জলাবদ্ধতা ভয়াবহ আকার ধারণ করেছে, হুমকির মুখে পড়েছে হাজারো বিঘা জমির আমন চাষ। সরেজমিন দেখা গেছে, চাঁচড়া দক্ষিণপাড়া ও ভাতুড়িয়া পূর্বপাড়ার মাঝামাঝি নদীটি মাটি ফেলে ভরাট করে দেওয়া হয়েছে। উত্তর …

Read More »

সাতক্ষীরায় মোটরযানের উপর মোবাইল কোর্ট

শেখ আমিনুর হোসেন: সাতক্ষীরায় সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসের লক্ষ্যে পুরাতন যানবাহন অপসারণে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ও জেলা প্রশাসনের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা কার্যক্রম শুরু হয়েছে। এই উদ্যোগের আওতায় ২০ বছরের বেশি পুরাতন বাস-মিনিবাস এবং ২৫ বছরের বেশি পুরাতন ট্রাক-কভার্ডভ্যান অপসারণ করা হচ্ছে।সোমবার (১১ আগস্ট ‘২৫) দুপুরে সাতক্ষীরা শহরের অদূরে সিটি কলেজের সামনে মোবাইল কোর্ট পরিচালিত হয়। এই …

Read More »
HTML Snippets Powered By : XYZScripts.com