বিশেষ প্রতিনিধি: চোরাচালান বিরোধী অভিযানে সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত থেকে প্রায় পনেরো লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি । সোমবার রাতে ও মঙ্গলবার সকাল পর্যান্ত জেলার ভোমরা, বৈকারী, তলুইগাছা, কাকডাঙ্গা, মাদরা, চান্দুরিয়া এলাকা থেকে এসব মালামাল আটক করা হয় । তবে এসময় কাউকে আটক করতে সক্ষম হয়নি বলে জানিয়েছে বিজিবি ।মঙ্গলবার বিকালে বিজিবি প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান …
Read More »dainiksatkhira24
সাতক্ষীরা সদর দলিল লেখক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও দায়িত্বভার হস্তান্তর
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর দলিল লেখক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও দায়িত্বভার হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ মে) সকাল ১০টায় সদর দলিল লেখক সমিতির নিজস্ব কার্যালয়ে নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম দীপু’র সভাপতিত্বে শপথ বাক্য পাঠ করান সংগঠনের প্রধান উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা সভাপতি মো. আবুল কাশেম। এসময় উপস্থিত ছিলেন সহকারি নির্বাচন কমিশনার সৈয়দ রফিকুল ইসলাম শাওন, সহকারি …
Read More »ড. ইউনূস বিদায় নিতে পারবেন না, বিদায় দেওয়া হবে: মাসুদ কামাল
অনলাইন ডেস্ক: ‘ড. ইউনূস এমন শান্তি সারা দেশে ছড়িয়ে দিয়েছেন যেখানে মার খেয়েও চুপ করে থাকতে হয়। আওয়ামী লীগ আমলে আমরা শুনতাম যে বিএনপি নোতকর্মীরা ঘরে থাকতে পারতো না। নদীর চরে গিয়ে থাকতো, জঙ্গলে থাকতো, এগুলো ঘটেছে বাংলাদেশে। আওয়ামী লীগ ঘটিয়েছে, যে কারণে আমরা তাদের স্বৈরাচার বলেছি, ফ্যাসিবাদী বলেছি, তাদের দেশ থেকে তাড়িয়েছি। এখন উনি (ড. ইউনূস) যেসব আচরণ শুরু …
Read More »এন.বি.বি.কে আল মদিনা দাখিল মাদ্রাসার সভাপতি হলেন ডা. আবদুল ওহাব আজাদ
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার এন.বি.বি.কে (নুনগোলা) আল মদিনা দাখিল মাদ্রাসার এডহক কমিটির সভাপতি হিসেবে অধ্যাপক ডা. আবদুল ওহাব আজাদকে নির্বাচিত করা হয়েছে। মাদ্রাসা শিক্ষা বোর্ড, ঢাকা-এর চেয়ারম্যানের নির্দেশক্রমে রেজিস্ট্রার (প্রশাসন) ছালেহ আহমাদের স্বাক্ষরিত এক পত্রে এ এডহক কমিটি অনুমোদন দেয়া হয়। নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন মাওলানা এ.বি.এম. হাফিজুর রহমান (সুপার ও সদস্য সচিব), মাওলানা মো. রুহুল আমিন (সাধারণ …
Read More »রমজাননগর ইউনিয়নে সবুজ সংহতির কমিটি গঠন
শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরের রমজাননগর ইউনিয়নে সবুজ সংহতির কমিটি গঠন ৷ ২৭ মে কাল ৬ উপজলায় সবুজ সংহতি ও বারসিকের প্রশাসনিক ব্যবস্থায় রমজাননগর ইউনিয়নের কৃষক রফিকুল ইসলামের কৃষি প্রতিবেশ শিখন কেন্দ্রে সক্রিয় সবুজ সংহতি উপজেলা, এএলসি, শতবাস, স্থানীয় সরকার, কৃষক, প্রতিপক্ষ ও বারসিক নেতারা অংশগ্রহণ করেন। সাভার শুরুর কর্মরত মারুফ হোসেন মিলনের সঞ্চালনায়, সাংবাদিক, কৃষক, বিভিন্ন সংগঠনের সভাপতিদের সমন্বয়ে সবুজ সংহতির …
Read More »সাতক্ষীরায় তারুণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণ বিষয়ক মতবিনিময় সভা
নিজস্ব প্রতিনিধিঃ সাতক্ষীরায় বার্ষিক কর্মসম্পাদন চুক্তি এপিএ ২০২৪-২৫-এর আওতায় তারুণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।জেলা তথ্য অফিসের আয়োজনে মঙ্গলবার সকালে সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি হলরুমে মতবিনিময় সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন সাতক্ষীরা অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ মঈনুল ইসলাম মঈন।সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি’র অধ্যক্ষ কে এম মিজানুর রহমানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার …
Read More »কুশখালী সীমান্ত দিয়ে ২৩ জনকে পুশ ইন করল বিএসএফ
নিজস্ব প্রতিনিধি:সাতক্ষীরার কুশখালী সীমান্ত এলাকা দিয়ে ২৩ জনকে পুশইন করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে তাঁদের বাংলাদেশে পাঠানো হয়। তাৎক্ষণিকভাবে তাঁদের নাগরিকত্ব ও পরিচয় নিশ্চিত করা যায়নি ।এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বিজিবির ৩৩ ব্যাটালিয়নের আওতাধীন কুশখালী বিওপির একটি প্রতিনিধি দল সীমান্তের ভারতীয় অংশে বিএসএফ-এর কৈজুরী ক্যাম্পের কর্মকর্তাদের সঙ্গে পতাকা বৈঠকে বসেছে বলে জানা গেছে । কুশখালী …
Read More »জামায়াত নেতা এটিএম আজহারের মুক্তি
অনলাইন ডেস্ক: একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলাম আপিলের রায়ে খালাস পেয়েছেন। মঙ্গলবার (২৭ মে) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত সদস্যের বেঞ্চ এ রায় ঘোষণা করেন। বাংলাদেশের বিচার বিভাগের ইতিহাসে এই প্রথম মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত কোনো ব্যক্তি আপিল বিভাগের রায়ে খালাস পেলেন। এই রায়ের ফলে জামায়াত নেতা আজহারুল ইসলামের মুক্তিতে …
Read More »সেনাপ্রধানের সঙ্গে জামায়াতের শীর্ষ নেতাদের বৈঠক
অনলাইন ডেস্ক: দেশের রাজনৈতিক পরিস্থিতি ও সমসাময়িক ঘটনাপ্রবাহ নিয়ে সেনাপ্রধান ওয়াকার-উজ-জামানের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর শীর্ষ নেতারা। দলীয় একটি সূত্র জানায়, গত শনিবার রাতে সেনানিবাসে বৈঠকে অংশ নেন জামায়াতের আমির শফিকুর রহমান ও নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। সোমবার (২৬ মে) সংবাদমাধ্যমকে বৈঠক সম্পর্কে আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ‘আসলে এটা তো সৌজন্য সাক্ষাৎ ছিল। আর সামগ্রিকভাবে বর্তমান …
Read More »আশাশুনি সরকারি কলেজে রবীন্দ্র ও নজরুল জন্ম বার্ষিকী পালন
আশাশুনি প্রতিনিধি : আশাশুনি সরকারি কলেজে বিশ্ব কবি রবীন্দ্র নাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্ম বার্ষিকী পালন করা হয়েছে। সোমবার কলেজ অডিটরিয়ামে এ অনু্ষ্ঠানের আয়োজন করা হয়। “হৃদয়ে রবীন্দ্রনাথ, চেতনায় নজরুল” শ্লোগানকে সামনে রেখে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এঁর ১৬৪ তম এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এঁর ১২৬ তম জন্ম বার্ষিকী উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান করা হয়। অনুষ্ঠান …
Read More »
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
