নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা জেলা বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকা, যা দীর্ঘদিন ধরে প্রাকৃতিক সম্পদ, কৃষি, মৎস্য ও মানবসম্পদের দিক থেকে দেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য ভূমিকা রেখে চলেছে। কিন্তু দুঃখজনকভাবে জেলা দীর্ঘদিন যাবৎ সরকারি উন্নয়ন বরাদ্দে অবহেলিত ও বঞ্চিত। আজ রবিবার (৭ সেপ্টেম্বর) এক যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে সাতক্ষীরা জেলা উন্নয়ন সমন্বয় ফোরামের উপদেষ্টা আফসার আলী, আহ্বায়ক ইকবাল মাসুদ, সদস্য মোস্তফা বকুলুজ্জামান, …
Read More »dainiksatkhira24
বঙ্গবীর কাদের সিদ্দিকীর বাসায় হামলা-ভাঙচুর
নিউজ ডেস্ক: টাঙ্গাইলে কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তমের বাসা ‘সোনার বাংলায়’ হামলা চালিয়ে ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। শনিবার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে এ হামলা চালানো হয়। বাসার কেয়ারটেকার জানান, রাতে স্যার (কাদের সিদ্দিকী) দ্বিতীয় তলায় ঘুমাচ্ছিলেন। এসময় ১০-১৫ জন দুর্বৃত্ত বাসায় ইট পাটকেল নিক্ষেপ করে এবং মই দিয়ে বাসার গেট টপকে ভেতরে প্রবেশ …
Read More »দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হয়েছে : স্বীকার করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা
নিউজ ডেস্ক: সাম্প্রতিক সময়ে দেশে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হয়েছে বলে স্বীকার করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার (৭ সেপ্টেম্বর) দুপুরে রাজারবাগ পুলিশ লাইনে আয়োজিত নির্বাচনী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাব তিনি এ কথা বলেন। দেশের বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম …
Read More »সাতক্ষীরায় ৫৮৭টি মন্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গোৎসব,তারমধ্যে ঝুঁকিপূর্ণ ৫৫টি
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় এবছর ৫৮৭ টি মন্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গোৎসব।তারমধ্যে ঝুঁকি পূর্ণ্য পূজা মন্ডপ রয়েছে ৫৫টি । রোববার(৭ সেপ্টেম্বর)সকালে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৫ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। সাতক্ষীরায় শারদীয় দুর্গাপূজা ২০২৫ এর উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভায় বক্তব্য দেন,সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মো.মুকিত হাসান খান, অতিরিক্ত জেলা প্রশাসক …
Read More »রাতের আকাশে ঘটবে বিরল দৃশ্য, বাংলাদেশ সময় যখন শুরু হবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ
নিউজ ডেস্ক: বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন স্থান থেকে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে রোববার (৭ সেপ্টেম্বর)। শনিবার (৬ সেপ্টেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, যদি আকাশ মেঘমুক্ত থাকে তাহলে বাংলাদেশ থেকেও এই চন্দ্রগ্রহণ দেখা যাবে। চন্দ্রগ্রহণটি রোববার (৭ সেপ্টেম্বর) রাত থেকে শুরু হয়ে পরদিন (৮ সেপ্টেম্বর) ভোর পর্যন্ত চলবে। মোট সাত ঘণ্টা ২৭ মিনিট …
Read More »২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করল যে ১৭ দেশ
খেলাধুলা ডেস্ক: যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে আগামী বছরের জুনে শুরু হবে ফিফা বিশ্বকাপ। আসন্ন আসরে প্রথমবারের মতো অংশ নেবে ৪৮টি দল। কারা কারা খেলবে তা নির্ধারণে বাছাইপর্ব এখনও চলছে। এরই মধ্যে বেশ কিছু দেশ বিশ্বকাপে তাদের জায়গা নিশ্চিত করেছে। এক নজরে দেখে নেওয়া যাক, কোন দেশগুলো এরই মধ্যে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। বিশ্বকাপের জন্য বাছাইপর্বের কিছু অঞ্চলে ম্যাচ প্রায় …
Read More »যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত মস্কোতে যাবেন না জেলেনস্কি
আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মস্কোতে শান্তি আলোচনায় বসার জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দেওয়া প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছেন। এবিসি নিউজের সঙ্গে এক সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, যতক্ষণ যুদ্ধ চলবে, ততক্ষণ তিনি মস্কোতে যাবেন না। তিনি পুতিনকে কিয়েভে আসার আমন্ত্রণ জানান। শুক্রবার (৫ সেপ্টেম্বর) প্রকাশিত সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, ‘আমার দেশ যখন প্রতিদিন ক্ষেপণাস্ত্র এবং আক্রমণের শিকার হয়, তখন আমি মস্কো …
Read More »এনসিপির আন্তর্জাতিক সেল গঠন
নিউজ ডেস্ক: দলীয় কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে আন্তর্জাতিক সেল গঠন করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)। দলের আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন এ কমিটি অনুমোদন দিয়েছেন। শনিবার (৬ সেপ্টেম্বর) দলটির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আন্তর্জাতিক সেলের সম্পাদক সুলতান মোহাম্মদ জাকারিয়া আর সহসম্পাদক হয়েছেন আলাউদ্দিন মোহাম্মদ। এ ছাড়া সদস্য …
Read More »প্রখ্যাত বুদ্ধিজীবী বদরুদ্দীন উমর আর নেই
নিউজ ডেস্ক: দেশের প্রখ্যাত লেখক, গবেষক ও বাম ধারার বুদ্ধিজীবী বদরুদ্দীন উমর মারা গেছেন। রোববার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টা ৫ মিনিটে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। খবরটি নিশ্চিত করেছেন জাতীয় মুক্তি কাউন্সিলের সাধারণ সম্পাদক ফয়জুল হাকিম লালা। তিনি জানান, ‘অসুস্থ অবস্থায় বাসা থেকে স্পেশালাইজড হাসপাতালে নেওয়ার পর সকাল ১০টা ৫ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন। বিস্তারিত তথ্য …
Read More »নির্বাচনে দায়িত্ব পালনে পুলিশের বিশেষ প্রশিক্ষণ শুরু আজ
নিউজ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনে পুলিশ সদস্যদের দক্ষতা ও সক্ষমতা বাড়াতে আজ থেকে শুরু হচ্ছে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি। রোববার (৭ সেপ্টেম্বর) সকালে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন সুষ্ঠু ও নিরাপদ করতে এই কর্মসূচির আওতায় দেড় …
Read More »
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
