dainiksatkhira24

ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ রানে জয়ের রেকর্ড ইংলিশদের

খেলাধুলা ডেস্ক: প্রথম দুই ওয়ানডে জিতে সিরিজ নিশ্চিত করেছিল দক্ষিণ আফ্রিকা। তৃতীয় ম্যাচে অবশ্য তাদের হারিয়ে হোয়াইটওয়াশ এড়িয়েছে ইংল্যান্ড। তবে সান্ত্বনার ম্যাচ জিততে ওয়ানডে ইতিহাসে নতুন রেকর্ড গড়েছে ইংলিশরা। প্রোটিয়াদের হারিয়েছে রেকর্ড সর্বোচ্চ ৩৪২ রানের ব্যবধানে। ওয়ানডেতে আগের সর্বোচ্চ রানে জয়ের রেকর্ডটি ছিল ভারতের। ২০২৩ সালের জানুয়ারিতে শ্রীলঙ্কাকে তারা ৩১৭ রানে হারিয়েছিল। ইংল্যান্ড তাদেরকেও ছাড়িয়ে গেছে। সিরিজ ইতোমধ্যে হাতছাড়া হলেও …

Read More »

হামাসকে ‘শেষবারের মতো সতর্ক’ করলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েল যুদ্ধবিরতির শর্ত মেনে নিয়েছে বলে দাবি করে হামাসকে শেষবারের মতো সতর্কবার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার (৭ সেপ্টেম্বর) তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, গাজার জিম্মিদের মুক্তির বিষয়ে চুক্তি এখনই মেনে নিতে হবে। সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘ইসরায়েল আমার শর্ত মেনে নিয়েছে। এখন হামাসেরও মেনে নেওয়ার সময় এসেছে। আমি এর আগে হামাসকে পরিণতি সম্পর্কে …

Read More »

“জয়-পুতুলকে নেতৃত্বে আনছেন শেখ হাসিনা”

নিউজ ডেস্ক: ১৯৮১ সালের ১৭ মে থেকে একটানা ৪৪ বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে আছেন শেখ হাসিনা। তবে এত দীর্ঘ নেতৃত্বের পরও উত্তরাধিকারের পরিকল্পনা বা ‘সাকসেসন প্ল্যান’ নিয়ে তিনি প্রকাশ্যে কখনো অবস্থান জানাননি, এমনকি কী ভাবছেন তারও আভাস দেননি। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করেন, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর …

Read More »

সুন্দরবনের অভয়ারণ্যে মৎস্য শিকারের সময় ৩টি নৌকাসহ ২ জেলে আটক

রঘুনাথ খাঁ: সুন্দরবনের প্রবেশ নিষিদ্ধ অভয়ারণ্যে এলাকায় মৎস্য শিকারের সময় ৩টি ডিঙ্গি নৌকা, ৩টি জাল ও ৬টি বৈঠাজব্দ ও ২জন জেলেকে আটক করেছে সাতক্ষীরা স্মার্ট টিম-১ এর সদস্যরা। রবিবার (৭ সেপ্টেম্বর) পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের দোবেকি মুক্ত বাংলা অভয়ারণ্য খাল থেকে তাদেরকে আটক করা হয়। আটকৃতরা হলেন, শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের দক্ষিণ কদমতলা গ্রামের নওশের গাজীর ছেলে নওয়াব আলী (৫০) …

Read More »

সাতক্ষীরায় শারদীয় দূর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় শারদীয় দুর্গাপূজা-২০২৫ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিতমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে রবিবার সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, সাতক্ষীরার জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। সভায় আরো উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগ সাতক্ষীরার উপ-পরিচালক মাসরুবা ফেরদৌস, সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণু পদ পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রিপন বিশ্বাস, অতিরিক্ত …

Read More »

সাতক্ষীরায় বিজিবির অভিযানে আট লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ

প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় আট লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি। রোববার দিনভর জেলার কালিয়ানী, ঘোনা, ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প, বৈকারী, তলুইগাছা, কাকডাঙ্গা এবং মাদরা এলাকা থেকে এসব মালামাল আটক করা হয় । বিকালে এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানান,সাতক্ষীরা-৩৩ ব্যাটেলিয়ান বিজিবি অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক । তিনি জানান, গোয়েন্দা তথ্যের …

Read More »

আশাশুনি’ র চাঞ্চল্যকর সাইকেল মিস্ত্রি অনিমেষ হত্যা মামলায় একদিনের রিমাণ্ডে মালেক

রঘুনাথ খাঁ : সাতক্ষীরার আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের লাঙলদাড়িয়া গ্রামের সাইকেল মিস্ত্রী অনিমেষ সরকার হত্যা মামলার প্রধান আসামি অহিদ মল্লিক ওরফে অহিদুজ্জামান মল্লিক গত ৮ জুলাই থেকে সাতক্ষীরা কারাগারে বন্দি রয়েছেন। গত দুই মাসেও মামলার তদন্তকারী কর্মকর্তা ওই আসামীকে জিজ্ঞাসাবাদ করার জন্য আদালতে রিমান্ডের আবেদন না জানানোয় নিহতের পরিবার হত্যার রহস্য উন্মোচন নিয়ে হতাশা ব্যক্ত করেছে। তারা ন্যায় বিচার পাওয়া …

Read More »

নির্মল বায়ু সবার অধিকার’ স্লোগানে সাতক্ষীরায় কুইজ ও রচনা প্রতিযোগিতা

মো. মোকাররাম বিল্লাহ ইমন :’ন্যায্য জ্বালানির অঙ্গীকার, নির্মল বায়ু সবার অধিকার’—এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় পালিত হলো আন্তর্জাতিক নির্মল বায়ু দিবস-২০২৫। দিবসটি উপলক্ষে জাস্ট এনার্জি ট্রানজিশন নেটওয়ার্ক বাংলাদেশ (জেটনেট বিডি) এর সহযোগিতায় এবং সুন্দরবন ফাউন্ডেশনের আয়োজনে নবারুণ বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে স্কুল পর্যায়ের কুইজ ও রচনা প্রতিযোগিতা।রোববার সকালে নবারুণ বালিকা উচ্চ বিদ্যালয়ের একশত এক নম্বর সম্মেলন কক্ষে এই কর্মসূচি …

Read More »

বেনাপোল বন্দরে ভারতীয় ট্রাক থেকে পিস্তল গুলি সহ ২জন আটক

আঃ জলিল: বেনাপোল বন্দরে ভারতীয় একটি ট্রাক থেকে ইয়ার পিস্তল ও ৯০ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় ট্রাকের চালক ও হেলপারকে আটক করা হয়।রোববার (৭ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে বন্দরের কার্গো ভেহিকেল টার্মিনাল থেকে ৪৯ বিজিবির সদস্যরা অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন—ট্রাক চালক গুরজীত সালুজা ও হেলপার রাম দাস নাওয়াদি। তারা দুজনই ভারতের …

Read More »

বাগদান সারলেন রাশমিকা-বিজয়!

বিনোদন ডেস্ক: দক্ষিণী সিনেমার অন্যতম জনপ্রিয় জুটি রাশমিকা মান্দানা ও বিজয় দেবরাকোন্ডা। প্রেমের সম্পর্ক নিয়ে বহুবার সংবাদের শিরোনামে এসেছেন। যদিও তাদের সম্পর্ক নিয়ে দু’জনই সবসময় চুপচাপ থেকেছেন। তবে একসঙ্গে ছুটি কাটানোর ছবি আর ঘন ঘন জনসমক্ষে উপস্থিত হওয়া জল্পনাকে বারবার উসকে দিয়েছে। এবার রাশমিকার আঙুলে নতুন আংটি দেখে আবারও নেটদুনিয়ায় গুঞ্জন তুঙ্গে। নেটিজেনদের ধারণা, বহুদিনের জল্পনাকে সত্যি করে এবার সেই …

Read More »
HTML Snippets Powered By : XYZScripts.com