dainiksatkhira24

১০ গ্রেডে বেতনসহ তিন দফা দাবিতে প্রাথমিক শিক্ষকদের লাগাতার অবস্থান কর্মসূচি শুরু

নিউজ ডেস্ক: দশম গ্রেডে বেতনসহ তিন দফা দাবিতে ফের আন্দোলনে নেমেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। শনিবার (৮ নভেম্বর) সকাল ৯টা থেকে তারা রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ‘লাগাতার’ অবস্থান কর্মসূচি শুরু করেছেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে বলে জানিয়েছেন শিক্ষক নেতারা। ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’-এর ব্যানারে চারটি সংগঠন এ কর্মসূচিতে অংশ নিচ্ছে। এর মধ্যে বাংলাদেশ প্রাথমিক …

Read More »

ইসরায়েলের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের গাজায় ‘জাতি হত্যার’ অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং দেশটির শীর্ষ পর্যায়ের কয়েজন কর্মকর্তার বিরুদ্ধে তুরস্ক গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। শুক্রবার (৭ নভেম্বর) ইস্তাম্বুলের প্রসিকিউটরের কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে এই খবর জানানো হয়। তুরস্ক অভিযোগ করেছে যে ইসরায়েল ২০২৩ সালের অক্টোবর মাস থেকে গাজায় ‘জাতি হত্যা ও মানবতার বিরুদ্ধে অপরাধ’ চালিয়ে যাচ্ছে। এই গ্রেপ্তারি পরোয়ানা জারির …

Read More »

ভেস্তে গেলো আফগানিস্তান-পাকিস্তান আলোচনা, পাল্টাপাল্টি হামলার শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ শুক্রবার (৭ নভেম্বর) বলেছেন, পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে আলোচনা স্থগিত হয়েছে। সেই সঙ্গে নতুন করে আলোচনার জন্য তারিখ বা প্রোগ্রাম ঠিক হয়নি বলে জানান তিনি। খবর জিও নিউজ ও ডনের। জিও নিউজের এক অনুষ্ঠানে খাজা আসিফ বলেছেন, পুরোপুরি অচলাবস্থা, আলোচনা একটি অনির্দিষ্ট ধাপে প্রবেশ করেছে। গত মাসে দেশ দুইটির মধ্যে পাল্টাপাল্টি প্রাণঘাতী হামলার পর …

Read More »

দুই দিনের সরকারি সফরে পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি

নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পঞ্চমবারের মতো দুই দিনের সরকারি সফরে নিজ জন্মভূমি পাবনায় পৌঁছেছেন। শনিবার (৮ নভেম্বর) সকাল ৯টা ৪০ মিনিটে পাবনা জেলা স্টেডিয়ামের হেলিপ্যাডে অবতরণ করেন রাষ্ট্রপতি। তাকে স্বাগত জানান জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম ও পুলিশ সুপার মোরতোজা আলী খান। এর আগে সকাল ৯টায় তেজগাঁও হেলিপ্যাড থেকে হেলিকপ্টারযোগে তিনি পাবনার উদ্দেশে রওনা দেন। সফরসূচি অনুযায়ী, হেলিপ্যাডে পৌঁছানোর …

Read More »

সাতক্ষীরা সদরের দত্তবাগ টাইগার ক্লাবের নাইট ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা সদরের দত্তবাগ টাইগার ক্লাবের নাইট ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় দত্তবাগ ঈদগাহ ময়দানে টুর্ণামেন্টের উদ্বোধন করেন স্বপ্নসিড়ি সভাপতি ব্যাংক কর্মকর্তা নাজমুল হক। ৮ দলীয় টুর্ণামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শামীম হোসেন, আবুল হোসেন, আরাফাত হোসেন, হেলাল, হৃদয় হোসনে, জাহিদ হোসেন, ফারুক, তন্ময়, মাহী, ইকরামুল হক, দোলন, প্রতাপ, শাহাদাত হোসেন, লাবিব, স্বপ্ন, মেহেদী, শাহিন, জয়নাল, জাহিদ …

Read More »

আশাশুনিতে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

আশাশুনি প্রতিনিধি ঃ আশাশুনি উপজেলায় মেধাবৃত্তি পরীক্ষা- ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০ টায় বুধহাটা বাহাদুরপুর ভূবন মোহন কলেজিয়েট স্কুলে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। কিশোরকণ্ঠ ফাউন্ডেশন সাতক্ষীরার আয়োজনে পরীক্ষায় ৪র্থ হতে ১০ম শ্রেণির ৪৪৭ জন ছাত্রছাত্রী পরীক্ষায় অংশ গ্রহন করে। যার মধ্যে ৪র্থ শ্রেণিতে ৮২ জন, ৫ম শ্রেণিতে ৯০ জন, ৬ষ্ঠ শ্রেণিতে ৬৫ জন, ৭ম শ্রেণিতে ৭৭ জন, ৮ম শ্রেণিতে …

Read More »

আশাশুনির গোদাড়ায় জমি নিয়ে বিরোধ স্থান তদন্তে এসি ল্যান্ড

জি এম মুজিবুর রহমান: আশাশুনি উপজেলার গোদাড়া গ্রামে জমি নিয়ে বিরোধ ঘটনা তদন্ত করেছেন সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমেদ। বৃহস্পতিবার বিকালে উত্তর গোদাড়ায় সরেজমিন তদন্ত করা হয়। বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত সাতক্ষীরায় মোঃ রসুল পাড় প্রথম পক্ষ হয়ে ১৪৫ ধারামতে প্রতিকার প্রার্থনা করে দাবী করেন, গোঁদাড়া মৌজার এসএ ১০১ খতিয়ানে ১.৩৮ একর সম্পত্তি হতে সৃষ্ট বিআরএস ৩৩৩ ও ৫৯৫ …

Read More »

দলের মনোনয়ন আমার কর্ম ও জনগণের প্রতি দায়িত্ববোধের স্বীকৃতি: কাজী আলাউদ্দিন

নিজস্ব প্রতিনিধি:বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দিন বলেছেন,“আমি জীবনের ১৬টি বছর রাজনীতিতে কাটিয়েছি জনগণের সেবা করার জন্য। এই দীর্ঘ সময়ে জনগণের ভালোবাসাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। দল আমাকে মনোনয়ন দিয়েছে আমার কাজ ও জনগণের প্রতি দায়বদ্ধতার স্বীকৃতি হিসেবে। গত পাঁচ বছরে আমি দুই উপজেলার প্রতিটি ওয়ার্ডে উন্নয়নের ছোঁয়া পৌঁছে দিয়েছি। বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেলে কালিগঞ্জ …

Read More »

৮ ভেন্যুতে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ

ডেস্ক রিপোর্ট: ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের যৌথ আয়োজক ভারত ও শ্রীলঙ্কার মোট ৮টি ভেন্যু চূড়ান্ত করেছে আইসিসি। তবে টুর্নামেন্টের বিস্তারিত সূচি এখনো ঘোষণা করা হয়নি, যা আগামী সপ্তাহে প্রকাশ করা হতে পারে বলে ভারতীয় বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে। এই বিশ্বকাপ শুরু হবে ৭ মার্চ এবং ফাইনাল হবে ৮ মার্চ। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের মতো এই টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালও আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে …

Read More »

পঞ্চাশ বছর বয়সী লুক দেখার অপেক্ষায় পরীমনি

বিনোদন ডেস্ক: অবশেষে মুক্তি পাচ্ছে পরীমনি অভিনীত সরকারি অনুদানের সিনেমা ‘ডোডোর গল্প’। এতে তাকে দেখা যাবে সাইমন সাদিকের বিপরীতে। সম্প্রতি নিজের জন্মদিনের একটি আয়োজনে ছবিটি নিয়ে পরীমনি নিজের অভিজ্ঞতা জানিয়েছেন। সেইসঙ্গে তার অভিনীত চরিত্র নিয়েও কৌতূহল সৃষ্টি করেন তিনি। পরীমনি বলেন, ‘ইনবক্সে ভক্তরা সবাই নিউজ পাঠাচ্ছেন যে ‘ডোডোর গল্প’ রিলিজ হচ্ছে। এটা আমার জন্য খুবই এক্সাইটিং যে আপনারা সবাই এই …

Read More »
HTML Snippets Powered By : XYZScripts.com