dainiksatkhira24

সড়ক দুর্ঘটনায় আহত জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। বুধবার (১২ নভেম্বর) সকালে আশাশুনি উপজেলার বুধহাটা কুল্যার মোড়ের কাছে সাতক্ষীরাগামী সড়কে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মাওলানা আজিজুর রহমান মোটরসাইকেলযোগে সাতক্ষীরার উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে …

Read More »

সাতক্ষীরার জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের অভিযোগে জুলাইযোদ্ধাদের প্রতিবাদ সমাবেশ

রঘুনাথ খাঁ:কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কর্তৃক মঙ্গলবার গভীর রাতে জুলাই স্মৃতি স্তম্ভে অগ্নিসংযোগ করার অভিযোগে সাতক্ষীরায় টায়ার জ্বালিয়ে প্রতিবাদ সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। বুধবার দুপুরে শহীদ আসিফ চত্বরে তারা এই সমাবেশ করে। সমাবেশ থেকে তারা সিসিটিভি’র ফুটেজ জনসমক্ষে প্রকাশ ও জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান। সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহবায়ক আরাফাত হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, মঙ্গলবার …

Read More »

তালায় খেলা করার সময় পুকুরের পানিতে পড়ে শিশুর মৃত্যু

জহর হাসান সাগর: সাতক্ষীরার তালা উপজেলার হাজরাকাটি গ্রামে পুকুরের পানিতে ডুবে আফিয়া খাতুন (৩) নামে তিন বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১২ নভেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত আফিয়া খলিল নগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামের আরিজুল বিশ্বাসের মেয়ে। স্থানীয় বাসিন্দা ইসরাফিল জানান,বাড়ির পাশে খেলাধুলার সময় পরিবারের অগোচরে পুকুরের পানিতে পড়ে যায় ছোট্ট আফিয়া। পরে পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির পর …

Read More »

বাণিজ্য উপদেষ্টার হুঁশিয়ারির পরও কমছে না পেঁয়াজের দাম

নিউজ ডেস্ক: দেশে এক সপ্তাহের বেশি সময় ধরে ঊর্ধ্বমুখী রয়েছে পেঁয়াজের দাম। মাত্র ১০ দিন আগেও প্রতিকেজি পেয়াঁজ বিক্রি হতো ৭৫ থেকে ৮৫ টাকার মধ্যে। গত ২ নভেম্বর থেকে এটির দাম হু হু করে বাড়তে থাকে। মাত্র দুই-তিন দিনের মধ্যে দাম বেড়ে ১৩০ থেকে ১৪০ টাকা পর্যন্ত উঠে যায় দেশের বিভিন্ন বাজারে। এরপর সরকারের পক্ষ থেকেও বিভিন্ন ঘোষণা আসে। সবশেষ …

Read More »

১৫ তারিখ থেকে নতুন ইউনিফর্ম পাচ্ছে পুলিশ

নিউজ ডেস্ক: ১৫ নভেম্বর থেকে নতুন ইউনিফর্ম পাচ্ছে পুলিশ। গাঢ় নীল ও সবুজ রঙের পরিবর্তে লোহার রঙের পোশাক পরবেন রেঞ্জ, মেট্রোপলিটনে কর্মরত পুলিশ সদস্যরা। প্রাথমিকভাবে ঢাকা মেট্রোপলিটনসহ (ডিএমপি) সব মেট্রোপলিটনে নতুন ইউনিফর্ম চালু হবে। পরে অন্যান্য ইউনিটেও এটি চালু করা হবে। শুধু পোশাক নয়, মানসিকতার পরিবর্তনও জরুরি বলছেন বিশেষজ্ঞরা। জুলাই অভ্যুত্থানে বিতর্কিত কর্মকাণ্ডের কারণে সমালোচনার মুখে পড়ে পুলিশ বাহিনী। দাবি …

Read More »

ঢাকা ছাড়লেন সোহেল তাজ , গন্তব্য আমেরিকা

নিউজ ডেস্ক: সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমেরিকার উদ্দেশে যাত্রা করেছেন। বুধবার ভোররাত ৩টা ৫১ মিনিটে তিনি বহির্গমন ত্যাগ করেন বলে বিমানবন্দর সূত্র নিশ্চিত করেছে। সূত্র জানায়, ১২ নভেম্বর ৩টা ৫১ মিনিটে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ কাতার এয়ারলাইন্সের কিউআর৬৩৯ ফ্লাইটে কাতার হয়ে আমেরিকার উদ্দেশে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর …

Read More »

আদানির ১০ কোটি ডলার বকেয়া শোধ করবে পিডিবি

নিউজ ডেস্ক: ভারতের আদানি গ্রুপের বিদ্যুৎ কেনার বকেয়া টাকা অন্তর্বর্তী সরকার নিয়মিত শোধ করছে। এরই ধারাবাহিকতায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) চলতি মাসে আদানিকে মোট ১০ কোটি মার্কিন ডলার পরিশোধ করতে পারে। এর মধ্যে মঙ্গলবার ৩ কোটি ডলার পরিশোধ করা হয়েছে। বিদ্যুৎ বিভাগের একজন যুগ্ম সচিব নাম প্রকাশ না করার শর্তে এ তথ্য জানিয়েছেন। পিডিবি সূত্রে জানা গেছে, কৃষি ব্যাংকের মাধ্যমে …

Read More »

আফগানিস্তানে আবারও হামলার হুঁশিয়ারি পাকিস্তানের

আন্তর্জাতিক ডেস্ক: ইসলামাবাদ ও ওয়াজিরিস্তানে হামলার পর আফগানিস্তানের ভেতরে লক্ষ্যবস্তুতে অভিযান চালানোর হুঁশিয়ারি পাকিস্তানের; প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ কর্তৃক আফগান তালেবানকে সশস্ত্র গোষ্ঠীকে আশ্রয় দেওয়ার অভিযোগ, ‘সীমান্ত পার হয়ে অভিযান’ চালানোর সম্ভাবনা উড়িয়ে দিলেন না সম্প্রতি ইসলামাবাদ ও দক্ষিণ ওয়াজিরিস্তানে পরপর দুটি বড় সন্ত্রাসী হামলার ঘটনার পর পাকিস্তান আফগানিস্তানের ভেতরে লক্ষ্যবস্তুতে ফের হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, …

Read More »

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫ স্থাপনায় তালা ঝুলিয়ে দিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ

নিউজ ডেস্ক: নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠন আগামী ১৩ নভেম্বর রাজধানী ঢাকায় ‘লকডাউন’ কর্মসূচি ঘোষণা করেছে। এ কর্মসূচি সফল করতে গত ৮ নভেম্বর থেকে শুরু করে ১২ নভেম্বর পর্যন্ত টানা পাঁচ দিন সহিংস তৎপরতা চালিয়ে যাচ্ছে দলটির নেতাকর্মীরা। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১১ নভেম্বর) গভীর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তত পাঁচটি গুরুত্বপূর্ণ ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়েছে ছাত্রলীগের …

Read More »

একবিংশ শতাব্দীর জটিল চ্যালেঞ্জ মোকাবিলায় সর্বদা প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের

নিউজ ডেস্ক: একবিংশ শতাব্দীর জটিল ও পরিবর্তনশীল চ্যালেঞ্জ মোকাবিলায় সর্বদা প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বুধবার (১২ নভেম্বর) খুলনার জাহানাবাদ সেনানিবাসে আর্মি সার্ভিস কোরের (এএসসি) ৪৪তম বার্ষিক অধিনায়ক সম্মেলনে তিনি এ আহ্বান জানান। অনুষ্ঠানে সেনাপ্রধান বলেন, আর্মি সার্ভিস কোর বাংলাদেশের সেনাবাহিনীর গৌরবোজ্জ্বল একটি অংশ, যারা দীর্ঘদিন ধরে দেশ ও সেনাবাহিনীর সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। তিনি আধুনিক …

Read More »
HTML Snippets Powered By : XYZScripts.com