নিজস্ব প্রতিনিধি : ভোজ্য ও জ্বালানি তেলের অবৈধ মজুদ ও পাচার প্রতিরোধে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ব্যাপক কার্যক্রম শুরু করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সঙ্গে আসন্ন পহেলা বৈশাখ ও পবিত্র ঈদুল আজহা সামনে রেখে সীমান্ত এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ নজরদারি জোরদার করা হয়েছে। রোববার (১২ এপ্রিল) যশোরে বিজিবির দক্ষিণ-পশ্চিম রিজিয়ন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে …
Read More »dainiksatkhira24
কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে আর নেই
বিনোদন ডেস্ক: ভারতীয় সংগীত জগতের এক উজ্জ্বল নক্ষত্র, কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে আর নেই। রোববার (১২ এপ্রিল) মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। হৃদরোগ ও শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে গত শনিবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। হাসপাতাল সূত্রে জানা গেছে, গত কয়েক মাস ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন এই শিল্পী। শনিবার …
Read More »হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিনের জামিন
নিউজ ডেস্ক: রাজধানীর লালবাগ থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার হওয়া সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত। রোববার (১২ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান উভয় পক্ষের শুনানি শেষে এই আদেশ দেন। আদালত সূত্রে জানা গেছে, আজ শুনানির সময় শিরীন শারমিন চৌধুরীকে সশরীরে আদালতে হাজির করা হয়নি। তার পক্ষে নিযুক্ত আইনজীবীরা আদালতে জামিন চেয়ে …
Read More »ইরানকে অস্ত্র দিলে ‘গুরুতর পরিণতি’ ভোগ করবে চীন: ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, চীন যদি ইরানকে অস্ত্র দেয়, তাহলে তাদের ‘গুরুতর পরিণতি’ ভোগ করতে হবে। সিএনএন- এর প্রতিবেদন অনযায়ী, ফ্লোরিডার উদ্দেশ্যে হোয়াইট হাউস ছাড়ার সময় তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন। ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য অনুযায়ী চীন ইরানকে সহায়তা করছে। যদি এটি সত্য হয়, তাহলে চীন বড় সমস্যায় পড়বে। তিনটি সূত্রের বরাত …
Read More »ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ব্যর্থ, কোনো চুক্তি ছাড়াই ফিরে যাচ্ছেন জেডি ভ্যান্স
আন্তর্জাতিক ডেস্ক: ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘ সময় ধরে চলা পরমাণু বিষয়ক আলোচনা কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়েছে। টানা ২১ ঘণ্টার নিবিড় আলোচনার পর কোনো চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়ে পাকিস্তানে অবস্থানরত মার্কিন প্রতিনিধি দল ওয়াশিংটনের উদ্দেশ্যে রওনা হচ্ছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এই তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, ইরানের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের দেওয়া শর্তসমূহ গ্রহণ না করায় এই অচলাবস্থার সৃষ্টি …
Read More »যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি বজায় রাখা অপরিহার্য
আন্তজার্তিক ডেস্ক: ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দীর্ঘ সময় ধরে চলা শান্তি আলোচনা কোনো চুক্তি ছাড়াই শেষ হওয়ার পর এই যুদ্ধবিরতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেছে পাকিস্তান। রোববার (১২ এপ্রিল) পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এক বিবৃতিতে জোর দিয়ে বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধ অবসানের লক্ষ্যে ওয়াশিংটন এবং তেহরান-উভয় পক্ষকেই বর্তমান যুদ্ধবিরতি চুক্তিটি মেনে চলা অপরিহার্য। দুই দেশের মধ্যকার সংলাপ কোনো সমঝোতায় পৌঁছাতে …
Read More »আজ কার্যকর হচ্ছে স্বর্ণ ও রুপার নতুন দাম
ডেস্ক রিপোর্ট: দেশের বাজারে স্বর্ণ ও রুপার দামে বড় ধরনের পতন ঘটেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সবশেষ সমন্বয়ের মাধ্যমে মূল্যবান এই ধাতু দুইটির দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে । রোববার (১২ এপ্রিল) থেকে বাজারে এই নতুন নির্ধারিত দাম কার্যকর হচ্ছে। বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ ও রুপার (পিওর গোল্ড ও সিলভার) মূল্য হ্রাস পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এই দাম …
Read More »সপরিবারে নাটক দেখলেন প্রধানমন্ত্রী
ডেস্ক রিপোর্ট: রাজধানীর বেইলি রোডে মহিলা সমিতির মিলনায়তনে মঞ্চনাটক দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান। শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যা সাতটার দিকে মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে তাঁরা শিশুতোষ নাটক কবি চিতাবাঘ উপভোগ করেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান এ তথ্য জানিয়েছেন। মহিলা সমিতিতে অবস্থানকালে আতিকুর রহমান বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক …
Read More »উৎসব বৈসাবিকে ঘিরে আনন্দে ভাসছে পাহাড়
ডেস্ক রিপোর্ট: ভোরে জলদেবীর উদ্দেশ্যে নদীতে ফুল ভাসিয়ে পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃগোষ্ঠী তাদের প্রাণের উৎসব বৈসাবির আনুষ্ঠানিকতা শুরু করেছে। তুরু রুতু তুরু রু; সুমুর সুপতিয়ৈ; পাড়া পাড়া বেড়েনো বাকসা মেলিয়ৈ; তুনুই বৈসু বৈসু বৈসু; ফাইকা বৈসু বৈসু বৈসু…বাংলা অর্থ: তুরু রুতু তুরু রু; বাঁশি বাজিয়ে; পাড়ায় পাড়ায় ঘুরবো একসাথে মিলে; আজকে বৈসু বৈসু বৈসু; এসেছে বৈসু বৈসু বৈসু। পুরাতন বছরকে …
Read More »খুলনায় এবার তাঁতীদলের নেতাকে কুপিয়ে হত্যা
ডেস্ক রিপোর্ট: খুলনায় দুর্বৃত্তরা সোনা মিয়া (৩৮) নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে। শনিবার (১১ এপ্রিল) দিবাগত রাত সোয়া ১২টার দিকে নগরীর খালিশপুরের নয়াবাটি এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত সোনামিয়া নগরীর নয়াবাটি এলাকার জব্বার সরদারের ছেলে। তিনি জাতীয়তাবাদী তাঁতীদলের ১০ নম্বর ওয়ার্ডের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সোনামিয়া নিজ ব্যবসা প্রতিষ্ঠানের …
Read More »
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
