dainiksatkhira24

বিশ্বকাপে ভালো করার আশা নিয়ে দেশ ছাড়লো মেয়েরা

ডেস্ক রিপোর্ট: নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে দেশ ছাড়েছে বাংলাদেশ নারী দল। রোববার (২৪ মে) দিবাগত রাতে লন্ডনের উদ্দেশে দেশ ছেড়েছে টাইগ্রেসদের প্রথম বহর। প্রথম ধাপে ১৩ জন গেছেন। শেষ ধাপে বাকী ১৩ জন দেশ ছাড়বেন। বিশ্বকাপের আগে সেখানে স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশের মেয়েরা। দেশ ছাড়ার আগে রোববার (২৪মে) সংবাদ সম্মেলনে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি জানিয়েছেন ভালো প্রস্তুতি …

Read More »

জ্বালানি তেলের দামে বড় পতন বিশ্ববাজারে

ডেস্ক রিপোর্ট: দীর্ঘদিন ধরে চলমান উত্তেজনা ও সংঘাতের অবসান ঘটিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি টেকসই শান্তিচুক্তি স্বাক্ষরের সম্ভাবনা জোরালো হওয়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের পতন হয়েছে। একই সঙ্গে এই ইতিবাচক খবরের জেরে এশিয়ার প্রধান প্রধান শেয়ারবাজারগুলো বেশ চাঙ্গা হয়ে উঠেছে। বিশেষ করে বিশ্বের অন্যতম প্রধান জ্বালানি পরিবহন রুট হরমুজ প্রণালি দীর্ঘ অবরুদ্ধ দশা কাটিয়ে আবার খুলে …

Read More »

সাতক্ষীরায় গৃহবধূর  আত্মহত্যা 

নিজস্ব  প্রতিনিধি :সাতক্ষীরার সদর উপজেলা থেকে সোহানা পারভীন (২২ ) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ ।আজ ২২ মে (শুক্রবার) সকালে কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি বাড়িতে এই ঘটনা ঘটে। সোহানা পারভীন একই এলাকার শেখ সাকিব হোসেনের স্ত্রী পৌর সদরের আব্দুল খলিলের মেয়ে। বর্তমানে ওই দম্পতির ঘরে তিন বছর বয়সী একটি মেয়ে আছে । সোহানার বাবা আব্দুল …

Read More »

পাইকগাছায় পোল্ট্রির ফার্মের দূর্গন্ধে অতিষ্ঠ জনজীবন

পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছা উপজেলার হরিঢালী ইউনিয়নের উত্তর সলুয়ার জনবহুল আবাসিক এলাকায় গড়ে ওঠা একটি পোল্ট্রি ফার্ম যেন স্থানীয়দের জন্য অভিশাপে পরিণত হয়েছে। খামারের অসহনীয় দুর্গন্ধ, মুরগির বর্জ্য ও মশার উপদ্রবে অতিষ্ঠ হয়ে উঠেছে পুরো এলাকার মানুষ। দিন-রাত নাকে কাপড় চেপে চলাচল করতে হচ্ছে বাসিন্দাদের। বিশেষ করে শিশু ও বয়স্কদের মধ্যে শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগের ঝুঁকি বাড়ছে বলে অভিযোগ উঠেছে। এ অবস্থায় …

Read More »

ব্রহ্মরাজপুর সড়কের কাজে অনিয়মের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলার ০৯ নং ব্রহ্মরাজপুর ইউনিয়নের জেয়ালা দাশপাড়া থেকে ০৮ নং ধুলিহর ইউনিয়নের বড়দল ভাগ্যের মোড় পর্যন্ত চলমান সড়ক সংস্কার কাজে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ উঠলে এলাকাজুড়ে ক্ষোভের সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা যায়, পিসি প্রকল্পের আওতায় বাস্তবায়নাধীন এই সড়ক সংস্কার কাজে শুরুতে নিম্নমানের ইট ব্যবহার করা হচ্ছিল। এতে রাস্তার স্থায়িত্ব ও গুণগত মান নিয়ে উদ্বেগ …

Read More »

ড্যাফ বাংলাদেশের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি: নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের আগেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শতাধিক “পরিবেশকর্মী” নিয়োগ ও কাজ করানোর অভিযোগে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে এনজিও ব্যুরো সনদপ্রাপ্ত প্রতিষ্ঠান ড্যাফ বাংলাদেশ। অভিযোগ রয়েছে, দীর্ঘদিন কাজ করলেও এসব কর্মীর অধিকাংশই এখনো কোনো বেতন পাননি। সম্প্রতি দৈনিক যায়যায়দিন ও সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকায় সাতক্ষীরা ও খুলনা জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে “পরিবেশকর্মী” নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা …

Read More »

পাটকেলঘাটাকে মাদকমুক্ত করার দাবিতে প্রতিবাদ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার পাটকেলাঘাটা বাজারে ওভার ব্রিজ এলাকাকে মাদকমুক্ত করার দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছেন স্থানীয় বাসিন্দারা। আজ শুক্রবার দুপুরে পাটকেলাঘাটার ওভার ব্রিজ এলাকায় বাজার এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এসময় বক্তারা বলেন, ওভার এলাকায় দিন দিন মাদকের বিস্তার উদ্বেগজনক হারে বেড়েছে। বিশেষ করে তরুণ সমাজ মাদকের ভয়াবহ ছোবলে বিপথে যাচ্ছে। বেশ কিছুদিন ধরে ওভার …

Read More »

কোনো পিতাকে যেন বলতে না হয়- এদেশে বিচার নেই: শাকিব খান

ডেস্ক রিপোর্ট: রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির স্কুলছাত্রী রামিসা আক্তারকে ধর্ষণের পর বর্বরোচিত হত্যাকাণ্ডের পর থেকে সাধারণ মানুষের পাশাপাশি বিনোদন জগতের তারকারাও সুষ্ঠু বিচারের দাবিতে সোচ্চার হয়ে উঠেছেন। এ ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছেন ঢালিউড মেগাস্টার শাকিব খানও। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এই জঘন্য অপরাধের তীব্র নিন্দা জানিয়ে অপরাধীর দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন। বৃহস্পতিবার (২১ …

Read More »

দেশে যত অপকর্ম হচ্ছে সব জামায়াত করছে: দুদু

ডেস্ক রিপোর্ট: বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, জামায়াত ইসলামকে নিয়ে ব্যবসা করে। দেশে যত অপকর্ম হচ্ছে সব জামায়াতে ইসলামী করছে, কিন্তু চাপিয়ে দেওয়া হচ্ছে বিএনপি সরকারের উপর।বৃহস্পতিবার (২১ মে) প্রেস ক্লাবের আবদুস সালাম হলে বাংলাদেশ জাতীয়তাবাদী ফার্মেসি অ্যাসোসিয়েশনের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, দেশের মানুষ ইতিহাস ও …

Read More »

ভারতের সেনাপ্রধানের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের সাক্ষাৎ

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের জন্য মনোনীত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী দেশটির সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। বৈঠকে দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা, সীমান্ত নিরাপত্তা এবং সামরিক বাহিনীগুলোর মধ্যে পারস্পরিক সম্পৃক্ততা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়েছে।ভারতীয় সেনাবাহিনীর অতিরিক্ত জনসংযোগ পরিদপ্তর (এডিজিপিআই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছে। পোস্টে জানায়, ‘বাংলাদেশে ভারতের মনোনীত হাইকমিশনার শ্রী দিনেশ ত্রিবেদী সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র …

Read More »
HTML Snippets Powered By : XYZScripts.com