কালিগঞ্জে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

Spread the love

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জে সবিতা রানী ঘোষ (৫৫) নামে একগৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সোমবার (২৮ জুলাই) সকালে উপজেলার তারালী ইউনিয়নের আমিয়ান গ্রাম থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ । আত্মহনকারী সবিতা রানী একই গ্রামের দীনবন্ধু ঘোষের স্ত্রী।

মারা যা্ওয়া সবিতা রানী ঘোষের ছেলে উত্তম ঘোষ জানান, তার মা কয়েকবছর যাবত মানসিকভাবে অসুস্থ ছিলেন। এর আগে একবার তিনি বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন। একপর্যায়ে তিনি গত সোমবার রাত ২ টা থেকে ভোর ৫টার মধ্যে যেকোন সময় বাড়ির রান্নাঘরের আড়ার সাথে রশির সাহায্যে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। সকালে ঝুলন্ত লাশ দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।’

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরা মটর শ্রমিক ইউনিয়ন  নির্বাচনকে সামনে রেখে  টিটু-মামুন পরিষদের  মিছিল

Spread the loveনিজস্ব প্রতিনিধি:  সাতক্ষীরা জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের (রেজিঃ নং-খুলনা-৫৫০) বহুল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com