
নিজস্ব প্রতিনিধিঃ
সাতক্ষীরা শ্যামনগরে ১ হাজার বিঘা জমির মালিকদের বকেয়া “হারির” টাকা পরিশোধ না করে ভূমিদস্যু সাবেক সচিব সাইদুর রহমান সন্ত্রাসী দ্বারা ভয়ভীতি ও মিথ্যা হয়রানিমূলক মামলার পরিত্রানের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী করছেন ভুক্তভোগীরা। হরিনগর এলাকাবাসীর আয়োজনে সোমবার সকালে শ্যামনগর হরিনগর মৌজায় মানববন্ধনে শত শত এলাকাবাসী অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন, মুন্সীগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কাশেম মোড়ল, জমির মালিক আব্দুল হালিম, সিদ্দিক মোড়ল,আব্দুল হামিদ গাজী,নুরুল হক,শিবপদ মৃধা,অনেশ মল্লিক,জয়নাল আবেদিন, আব্দুল আলিম সহ আরো অনেকে।
মানববন্ধনে ভুক্তভোগী জমির মালিকরা বলেন, আমরা আমাদের জমি লিজ দিয়েছিলাম ভালো বিশ্বাসে, চিংড়ি চাষ করে আমাদের প্রাপ্য হারির টাকা দেওয়ার কথা ছিল। কিন্তু বছর পেরিয়ে গেলেও সেই টাকা এখনো পরিশোধ করা হয়নি। উল্টো আমরা টাকা চাইতে গেলে হুমকি-ধামকি দেওয়া হচ্ছে। ভয়ভীতি দেখানো হচ্ছে এবং অনেকের নামে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। এখন আমরা পরিবার-পরিজন নিয়ে চরম আতঙ্কের মধ্যে আছি।
তারা আরোও বলেন,একটি প্রভাবশালী চক্র পরিকল্পিতভাবে আমাদের হয়রানি করছে। আমাদের জমির কাছেও যেতে দেওয়া হচ্ছে না। জমির মালিক হয়েও যেন আমরা বন্দি হয়ে গেছি। টাকা না দিয়ে, মামলা দিয়ে, সন্ত্রাসী লাগিয়ে আমাদের দমন করার চেষ্টা চলছে। এই অবস্থায় আমাদের আর কোনো উপায় নেই, তাই আমরা রাস্তায় নেমেছি। আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাই আমাদের পাওনা টাকা ফিরিয়ে দিন, হয়রানি বন্ধ করুন, এবং মিথ্যা মামলা প্রত্যাহার করে নিরাপত্তা নিশ্চিত করুন। দ্রুত বকেয়া টাকা পরিশোধ, জমি দখলের হুমকি বন্ধ এবং নিরাপত্তা নিশ্চিত না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়।
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
