Breaking News

১৭ বছর পর দেশে ফিরলেন খালেদা জিয়ার সহকারী প্রেস সেক্রেটারি আশিক ইসলাম

Spread the love

ডেস্ক রিপোর্ট: বিএনপির চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাবেক সিনিয়র প্রেস সচিব আশিক ইসলাম দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরেছেন। বুধবার (১৬ জুলাই) যুক্তরাষ্ট্র থেকে রাতে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। বিমানবন্দরে তাকে স্বাগত জানান, বিভিন্ন টেলিভিশন, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সিনিয়র সাংবাদিকবৃন্দ।সাংবাদিকদের প্রশ্নের জবাবে দেশে আসার ব্যাপারে আশিক ইসলাম বলেন,স্বৈরাচারমুক্ত দেশে ফিরতে পেরে তিনি দারুণ উচ্ছ্বসিত।’দীর্ঘদিন দেশের বাইরে থাকলেও মন সবসময় দেশের সঙ্গেই ছিল। বিভিন্ন প্রতিবন্ধকতা থাকায় এতদিন দেশে ফেরা সম্ভব হয়নি।তিনি আরো বলেন, আমি বিশ্বাস করি- শিগগিরই দেশে একটি অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার হবে। এখন মানুষ কিছুটা হলেও কথা বলতে পারছে, চলাফেরা করতে পারছে—এটাই ইতিবাচক দিক। তবে প্রকৃত স্বাধীনতা তখনই ফিরে আসবে, যখন একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা পাবে।
বিমানবন্দরে উপস্থিত ছিলেন দৈনিক আমার দেশের বিশেষ প্রতিনিধি সৈয়দ মিজানুর রহমান, জিটিভির চিফ নিউজ এডিটর আহমেদ সাগর, এনটিভির বিশেষ প্রতিনিধি আহসান জনি, এটিএন বাংলার ক্রীড়া সম্পাদক পরাগ আরমান, দৈনিক ভোরের আকাশের যুগ্ম বার্তা সম্পাদক ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক প্রচার সম্পাদক তারিক আল বান্না প্রমুখ।উল্লেখ্য, আশিক ইসলাম ওয়ান ইলেভেনের চরম দুঃসময়ে দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে যেতে বাধ্য হয়েছিলেন।

 

About dainiksatkhira24

Check Also

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি লোডিং কার্যক্রম উদ্বোধন আজ

Spread the love নিউজ ডেস্ক: দীর্ঘ এক দশকের প্রস্তুতি, অবকাঠামো নির্মাণ ও জটিল কারিগরি সক্ষমতা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com