Breaking News

সাতক্ষীরায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা

Spread the love

নিজস্ব  প্রতিনিধি : জুলাই শহীদ দিবস-২০২৫ উপলক্ষে রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে সাতক্ষীরায় জুলাই শহীদদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১ টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।তিনি এসময় বলেন, জুলাই শহীদদের আত্মত্যাগ আমাদের জন্য অনুপ্রেরণা। তাঁদের আদর্শেই আমরা সাম্যের, ন্যায়ের এবং বৈষম্যহীন সমাজ গড়ে তুলতে পারি।
সভায় আরো বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মুকিত হাসান খান, জেলা জামায়াতে আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ সাইফুল ইসলাম, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম টুটুল, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক সন্তোষ কুমার নাথ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমিন করিমী, প্রেসক্লাবের সাবেক সভাপতি মমতাজ আহমেদ বাপীপ্রমুখ।
এসময় বক্তারা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, “এই দিবস আমাদের মনে করিয়ে দেয়, স্বাধীনতা ও অধিকার আদায়ের সংগ্রামে আত্মত্যাগ কখনো বৃথা যায় না।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

Spread the loveমো মোকাররাম বিল্লাহ ইমন :নদী বাঁচাও—প্রকৃতি ও মানুষ বাঁচাও” এবং “দখল-দূষণমুক্ত প্রবাহমান জীবন্ত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com