Breaking News

“চাঁদাবাজ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে জনগণের লড়াই চলবে: সাতক্ষীরায় নাহিদ ইসলাম”

Spread the love

স্টাফ রিপোর্টার:

এত মানুষের জীবনের উপরে চাঁদাবাজের রাজনীতি টিকিয়ে রাখা যাবেনা বলে হুশিয়ারী দিয়েছেন জাতীয় নাগরিক পাটির আহবায়ক নাহিদ ইসলাম।বিচার সংস্কার ও নতুন সংবিধানের দাবীতে জাতীয় নাগরিক পাটির ১২ তম দিনে জুলাই পদযাত্রা শেষে সাতক্ষীরায় এই সব কথা বলেন তিনি।শনিবার (১২ জুলাই ) দুপুর ১ টায় ঢাকা থেকে সাতক্ষীরায় আসেন এনসিপির নেতা কর্মীরা।বেলা ২ টায় শহিদ আসিফ চত্তরে পথসভা করেন তারা।

পথসভায় জাতীয় নাগরিক পাটির অন্যন্য নেতা বলেন,আপনারা কোন চাঁদাবাজদের ভয় পাবেন না। জাতীয় নাগরিক পাটির সকল চাঁদাবাজ সন্ত্রাস রুখে দেবে।জুলাই অভ্যুথানের পর আমরা দেশে সংষ্কার চেয়েছি, বিচার চেয়েছি, নতুন সংবিধান চেয়েছি।কিন্ত একটি পক্ষ সংষ্কার না করে নির্বাচন করে ক্ষমতায় যেতে চায়।আমরা জেলায় জেলায় চাঁদাবাদ নির্মুল কমিটি করতে চাই। আজকের পর থেকে যেখানে চাঁদবাজদের দেখবেন তাদের গনধোলাই দিয়ে পুলিশে দিবেন। বাংলাদেশ এনসিপি ও ছাত্রজনতা এক হয়ে দেশের সকল অপকর্ম রুখে দিবে ইনশাল্লাহ ।

সাতক্ষীরা নাগরিক পাটির আহবায়ক কামরুজ্জামান বুলুর সভাপতিত্বে ও সদস্য সচিব ড. মনিরুজ্জামানের সঞ্চালনায় পথসভায় আরো বক্তব্য রাখেন,জাতীয় নাগরিক পাটির উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিন অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ যুগ্ন আহবায়ক ডা. তাসনিম জারা প্রমুখ ।এ সময় আরো উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক পাটির সদস্য সচিব আক্তার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটওয়ারী, যুগ্ন সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ, সামান্তা শারমিন, আরিফুল ইসলাম আদীব, সদস্য নাহিদা সারওয়ার নিভা, জেলা ছাত্র সন্ময়ক আরাফাত হোসনসহ জেলা বিভিন্ন প্রান্ত থেকে আগত বিভিন্ন পর্যায় নেতাকর্মীরা।

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com