Breaking News

ব্রাজিল কোচ আনচেলত্তির কর ফাঁকি: এক বছরের সাজা, জেলে যেতে হচ্ছে না

Spread the love

স্পোর্টস ডেস্ক:
কর ফাঁকির অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন ব্রাজিল জাতীয় ফুটবল দলের কোচ ও রিয়াল মাদ্রিদের সাবেক ম্যানেজার কার্লো আনচেলত্তি। স্পেনের এক আদালত তাকে এক বছরের কারাদণ্ড ও ৩ লাখ ৮৬ হাজার ইউরো (প্রায় সাড়ে ৮ কোটি টাকা) জরিমানার আদেশ দিয়েছেন।

রায়ের মূল অভিযোগ, ২০১৪-১৫ মৌসুমে রিয়ালের কোচ থাকাকালে আনচেলত্তি তাঁর ‘ইমেজ স্বত্ব’ থেকে আয় গোপন করেন এবং কর দেননি।

তবে স্পেনের আইনে প্রথমবারের অপরাধে এক বছরের কম সাজা হলে সাধারণত জেল হয় না। ফলে আনচেলত্তিকে কারাগারে যেতে হচ্ছে না।

আনচেলত্তির আইনজীবীরা দাবি করেছেন, করসংক্রান্ত জটিলতায় তিনি ইচ্ছাকৃতভাবে জড়াননি। কিন্তু আদালত সে দাবি মানেনি। মামলায় রাষ্ট্রপক্ষ চার বছর নয় মাসের কারাদণ্ড চাইলেও আদালত তুলনামূলকভাবে হালকা সাজা দিয়েছে।

রিয়ালে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর এই মামলায় আদালতে হাজিরা দেন আনচেলত্তি। এখন তিনি ব্রাজিলের কোচের দায়িত্বে রয়েছেন।

About dainiksatkhira24

Check Also

ফুটবলকে বিদায় জানালেন গোলরক্ষক গর্ডন

Spread the loveডেস্ক রিপোর্ট: দীর্ঘ ২৪ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টেনে পেশাদার ফুটবলকে বিদায় জানিয়েছেন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com