Breaking News

সাতক্ষীরায় ৩১ দফার লিফলেট বিতরণ করলেন তাসকিন আহমেদ চিশতি

Spread the love

নিজস্ব প্রতিনিধিঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সাতক্ষীরায় লিফলেট বিতরণ করা হয়েছে। ধুলিয়র,ব্রহ্মরাজপুর ও ফিংড়ী ইউনিয়ন বিএনপির আয়োজনে রবিবার বিকালে ব্রহ্মরাজপুর বাজারে গণসংযোগ ও লিফলেট করেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক তাসকিন আহমেদ চিশতি।

সাতক্ষীরা সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা স,ম শহিদুল ইসলামের সভাপতিত্বে গণসংযোগে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা কৃষক দলের সদস্য সচিব রবিউল ইসলাম, সদর উপজেলা কৃষকদলের আহ্বায়ক আনারুল ইসলাম, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব জাকির হোসেন আফিল, সদর উপজেলা কৃষকদলের সাবেক সভাপতি সোহরাব হোসেন বাবুল, পৌর বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক সাবেক কাউন্সিলর ওজিয়ার রহমান প্রমুখ।

বক্তারা বলেন জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে জিয়ার আদর্শ বুকে ধারণ করে বিএনপি অবাধ সুষ্ঠু ও নিরপক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে কাজ করে যাচ্ছে আগামী সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের বিকল্প নেই। বক্তারা আরো বলেন,আগামী সংসদ নির্বাচনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাতক্ষীরা সদর ২ আসনের প্রার্থী হিসেবে সৎ যোগ্য ন্যায় পরায়ণ, সর্বস্তরের মানুষের আস্থাভাজন ব্যক্তি কে মনোনয়ন দিবেন। তাকেই ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করবো। সংক্ষিপ্ত গণসংযোগ শেষে শত শত নেতাকর্মীদের নিয়ে ব্রহ্মরাজপুর বাজারে ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ করেন।

 

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com