Breaking News

সাতক্ষীরা জেলা আঞ্চলিক পরিবহন কমিটির সভা অনুষ্ঠিত

Spread the love

শেখ আমিনুর হোসেন: সাতক্ষীরা জেলা যাত্রী ও পন্য পরিবহন কমিটি (আরটিসি)’র সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (০১ জুলাই ‘২৫) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের আয়োজনে সাতক্ষীরা জেলা যাত্রী ও পন্য পরিবহন কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোস্তাক আহমেদ এর সভাপতিত্বে ও বিআরটিএ সাতক্ষীরা সাতক্ষীরা সার্কেলের সহকারী পরিচালক ইঞ্জি: কে এম মাহবুব কবীরের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস, সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মুকিত হাসান খান, সাতক্ষীরা পৌরসভার সিইও ইশতিয়াক আহমেদ, পুলিশ পরিদর্শক (ট্রাফিক) শাহাবউদ্দিন, জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম, সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি শেখ আব্দুস সোবহান, সাতক্ষীরা জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মশিয়ার রহমান, দুরপাল্লা পরিবহন কমিটির সভাপতি সরদার মুকুল ও সাধারণ সম্পাদক মোঃ মশিউর রহমান, বিআরটিসি’র সাতক্ষীরার ম্যানেজার আফছার, নিরাপদ সড়ক চাই এর যুগ্ম সাধারণ সম্পাদক মীর আবু বক্কর, সাতক্ষীরা জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আজিজ (বাবু) ও অটোরিক্সা, অটোটেম্পু মালিক সমিতির মোঃ জাহিদ হোসেন খান। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের উচ্চমান সহকারী মোঃ নাছির উদ্দিন।

সভায় সর্বসম্মতিক্রমে জেলা যাত্রী ও পন্য পরিবহন কমিটি পুনর্গঠনে সিদ্ধান্ত গ্রহণ, যে সকল অটোরিকশা, অটো টেম্পু ও মাহিন্দ্রা রেজিস্ট্রেশন বিহীন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, দুরপাল্লার যে সকল যানবাহন সাতক্ষীরাতে চলাচল করে তাদের রুট পারমিট ও পরিসংখ্যান পরবর্তী সভায় উপস্থাপন পূর্বক সিদ্ধান্ত গ্রহণ, সাতক্ষীরা থেকে শ্যামনগর পর্যন্ত বাস মিনিবাস চলাচলের ব্যবস্থা গ্রহণ, সাতক্ষীরা পৌরসভার মধ্যে অবৈধ যানবাহন চলাচল বন্ধ, যত্রতত্র পার্কিং ও যাত্রী ওঠানামা বন্ধে মোবাইল কোর্ট পরিচালনাসহ আইন ভঙ্গ কারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, সাতক্ষীরা পৌরসভা কর্তৃক অনুমোদিত ইজিবাইক ভ্রাম্যমানভাবে পৌরসভার মধ্যে চলাচল এবং অনিবন্ধিত ইজিবাইক পৌরসভার মধ্যে চলাচল না করতে পারা, মোটরযানে কোন অবস্থায় হাইড্রোলিক হর্ণ ব্যবহার না করা এবং হাইড্রোলিক হর্ণ ব্যবহারকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনাসহ আইনানুগ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সাতক্ষীরা জেলা যাত্রী ও পন্য পরিবহন কমিটির সদস্য সচিব ও বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার কে এম মাহবুব কবির।

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com