Breaking News

সাতক্ষীরায় বিজিবির অভিযানে সাড়ে এগারো লক্ষ টাকা ভারতীয় মালামাল জব্দ

Spread the love

প্রেস বিজ্ঞপ্তিঃ চোরাচালান বিরোধী অভিযানে সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত থেকে প্রায় সাড়ে এগারো লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি। সোমবার দিনভর জেলার ভোমরা, বৈকারী, ঘোনা,কালিয়ানী, কুশখালী, তলুইগাছা, কাকডাঙ্গা, মাদরা, ও চান্দুরিয়া বিওপি এবং বাঁকাল চেকপোস্ট ও ঝাউডাঙ্গা থেকে অভিযান চালিয়ে এসব মালামাল আটক করা হয়।তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে বিজিবি। সোমবার বিকালে বিজিবি প্রেরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানান,সাতক্ষীরা -৩৩ব্যাটেলিয়ান বিজিবি অধিনায়ক লে কর্নেল আশরাফুল হক।

তিনি জানান,গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোমরা থেকে ৩৫,০০০/- টাকার মূল্যের ভারতীয় শাড়ি, চান্দুরিয়া থেকে ২,৮০,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ,
কাকডাঙ্গা থেকে ৪,৭৯,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ ও শাড়ি,তলুইগাছা থেকে ১,৪০,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ, মাদরা থেকে ২৭,০০০/- টাকা মূল্যের ভারতীয় শাড়ি কালিয়ানি থেকে ৩৫,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ,কুশখালি থেকে ৩৫,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ, ঘোনা থেকে ৭০,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ, বাকাল থেকে ১৪,০০০/- টাকা মূল্যের ভারতীয় শাড়ি এছাড়াও, ঝাউডাঙ্গা থেকে ২৪,০০০/- টাকা মূল্যের ভারতীয় থ্রি-পিস আটক করা হয়

তিনি আরো জানান, আটককৃত ভারতীয় মালামালের মূল্য এগারো লক্ষ উনচল্লিশ হাজার টাকা।উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com