বিজিবির অভিযানে আট লক্ষ টাকার ভারতীয় মাল জব্দ

Spread the love

প্রেস বিজ্ঞপ্তিঃ চোরাচালান বিরোধী অভিযানে সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত থেকে ২৫০ পিস ভারতীয় ইয়াবা ট্যাবেলেট এবং ১০ বোতল ভারতীয় মদসহ প্রায় আট লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি। রোববার দিনভর অভিযান চালিয়ে জেলার পদ্মশাখরা, কালিয়ানী, কুশখালী, তলুইগাছা, মাদরা, হিজলদী ও চান্দুরিয়া বিওপি এবং ঝাউডাঙ্গা এলাকা থেকে এসব মালামাল আটক করা হয়। রোববার বিকালে বিজিবি প্রেরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য সাতক্ষীরা -৩৩ব্যাটেলিয়ান বিজিবি অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক।তিনি জানান,গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কালিয়ানী থেকে ১০ বোতল ভারতীয় মদও ঝাউডাঙ্গা থেকে২৫০ পিস ভারতীয় ইয়াবা ট্যাবেলেট আটক করা হয়।এছাড়াও, চান্দুরিয়া থেকে ৩৫,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ,হিজলদী থেকে ২,১০,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ, তলূইগাছা থেকে ১,৪০,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ, মাদরা থেকে ১,৪০,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ, পদ্মশাখরা থেকে ৩৫,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ, ঝাউডাঙ্গা থেকে ৭০,০০০/- টাকার ও, কুশখালী থেকে ৭০,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করা হয়।

তিনি আরো জানান, আটককৃত মালামালের মূল্য সাত লক্ষ নব্বই হাজার টাকা। জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ষ্টোরে জমা হয়েছে।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

Spread the loveমো মোকাররাম বিল্লাহ ইমন :নদী বাঁচাও—প্রকৃতি ও মানুষ বাঁচাও” এবং “দখল-দূষণমুক্ত প্রবাহমান জীবন্ত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com