Breaking News

কাটিয়া লস্করপাড়ায় জোরপূর্বক জমি দখল করে ঘরবাড়ি নির্মাণের অভিযোগ

Spread the love

ডেস্ক রিপোর্ট: পৈতৃক সম্পত্তি জমি জবর দখল। বাঁধা দিলেই প্রাণনাশের হুমকি। এমন ঘটনা ঘটছে শনিবার (২৮ জুন ২০২৫) সকাল ৮ টায় সাতড়্গীরা সদর উপজেলার কাটিয়া লস্করপাড়া গ্রামে। রাজারবাগান গ্রামের মোঃ নজরম্নল ইসলামের ছেলে রফিকুল ইসলাম (বাবলু) গং জোরপূর্বক রাশিদা খাতুনসহ তাদের ওয়ারেশগণের জমির উপরে পাকা ঘরবাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় রবিবার (২৯ জুন ২০২৫) দুপুরে ভুক্তভোগী কাটিয়া লস্করপাড়া (ঝুটিতলা) গ্রামের মৃত আব্দুল বারী সরদার এর মেয়ে রাশিদা খাতুন বাদী হয়ে ৬জনকে বিবাদী করে সাতড়্গীরা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।অভিযোগ থেকে জানা গেছে, কাটিয়া মৌজার বিআরএস ৪১৩৭ ও ৯৫ খতিয়ানের ৩৫৯৪/৩৬০৩ দাগের ০.২৪০০ একর জমির ওয়াশেসূত্রে মালিক বাদীপড়্গসহ তাদের ওয়ারেশগণ। যার এসএ খতিয়ান ৬৩৭, সাবেক দাগ ১৭৪৮। উক্ত জমি তাদের দখলে আছে এবং দীর্ঘদিন যাবৎ শান্তিপূর্ণভাবে তারা ভোগ দখল করছে। তবে শনিবার (২৮ জুন ২০২৫) সকাল ৮ টায় দিকে বিবাদীপড়্গদ্বয় সম্পূর্ণ অন্যায় ও অবৈধভাবে গায়ের জোরে তাদের ভোগদখলকৃত জমি দখল করার জন্য বেআইনীভাবে ওই জমিতে প্রবেশ করিয়া পাকা ঘরবাড়ি তৈরী করতে থাকে। বাদীপড়্গসহ তার বাড়ীর লোকজন কাজে বাঁধা দেওয়ায় বিবাদীরা অকথ্যভাষায় গালিগালাজসহ খুন জখম করার হুমকি প্রদান করেন।

এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীমুল হক বলেন, বিষয়টি জানা নেই। তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com