সাতক্ষীরায় বিজিবি অভিযানে মাদক সহ বারো লক্ষ টাকার ভারতীয় মাল জব্দ

Spread the love

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৩৮ বোতল ভারতীয় মদসহ প্রায় বারো লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি।

মঙ্গলবার দিনভর জেলার ভোমরা, চান্দুরিয়া, তলুইগাছা, মাদরা, বাঁকাল চেকপোস্ট, ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প, ঘোনা, কাকডাঙ্গা, গাজীপুর থেকে এসব মালামাল আটক করা হয় । বিকালে প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানান সাতক্ষীরা -৩৩ ভ্রাটেলিয়ান বিজিবি অধিনায়ক লে কর্নেল আশরাফুল হক । তিনি জানান,

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তলুইগাছা থেকে ৩৮ বোতল ভারতীয় মদ,চান্দুরিয়া থেকে ২লক্ষ ১০ হাজার টাকা মূল্যের ঔষধ,মাদরা থেকে ৬৫ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও ঔষধ,বাঁকাল চেকপোস্ট থেকে ২০ হাজার টাকা মূল্যের ভারতীয় পাতার বিড়ি,ঝাউডাঙ্গা থেকে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ,ভোমরা থেকে ২লক্ষ ১০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ,ঘোনা থেকে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ ,কাকডাঙ্গা থেকে ৩লক্ষ ৮৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ, গাজীপুর থেকে ১লক্ষ টাকা মূল্যের ১ টি ভারতীয় গরু আটক করা হয় ।

তিনি আরো জানান আটককৃত মালামালের মূল্য এগারো লক্ষ সাতাশি হাজার টাকা।উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ষ্টোরে জমা হয়েছে।

 

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরা মটর শ্রমিক ইউনিয়ন  নির্বাচনকে সামনে রেখে  টিটু-মামুন পরিষদের  মিছিল

Spread the loveনিজস্ব প্রতিনিধি:  সাতক্ষীরা জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের (রেজিঃ নং-খুলনা-৫৫০) বহুল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com