Breaking News

ভেঙে পড়ল বিএনপির সম্মেলন মঞ্চ

Spread the love

অনলাইন ডেস্ক:
রাজশাহীতে নেতাকর্মীদের চাপে ভেঙে পড়েছে বিএনপির সম্মেলন মঞ্চ। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। গতকাল শুক্রবার (২০ জুন) সন্ধ্যা সাড়ে ৬টায় নগরীর সপুরা এলাকার ইনডোর স্টেডিয়ামে এ ঘটনা ঘটে।

দলীয় সূত্রে জানা গেছে- রাজশাহী মহানগরীর শাহমখদুম থানা বিএনপির কর্মী সম্মেলন চলছিল। এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম।

উপস্থিত বিএনপি নেতাকর্মীরা জানান, বিকেলে নগরীর শাহমখদুম থানা বিএনপির কর্মী সম্মেলন শুরু হয়। সম্মেলনে সন্ধ্যার দিকে প্রধান অতিথি বক্তব্য দিয়ে মঞ্চ ত্যাগ করেন। এ সময় সমাবেশস্থলে আসা নেতাকর্মীদের অনেকেই মঞ্চে উঠে পড়েন। এতে আচমকা মঞ্চ ভেঙে পড়ে। তবে এতে হতাহতের ঘটনা ঘটেনি।

এ সময় মঞ্চে রাজশাহী মহানগর বিএনপির সদস্য সচিব মামুনুর রশীদসহ মহানগরের নেতাকর্মীরা ছিলেন।

এ বিষয়ে রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈশা বলেন, কর্মী সম্মেলন শেষে তারা মঞ্চ থেকে নেমে গেলে এ ঘটনা ঘটে বলে শুনেছি। তবে এতে হতাহতের ঘটনা ঘটেনি।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় রাসায়নিক দিয়ে পাকানো ৯ হাজার কেজি আম উদ্ধার, পরে ধ্বংস

Spread the love  নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে কেমিক্যাল ও কার্বাইড দিয়ে পাকানো …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com