Breaking News

মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মীদলের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

Spread the love

জি এম মুজিবুর রহমান : রূপান্তরের আয়োজনে মানব প্রচার প্রতিরোধে সাতক্ষীরা জেলার সক্রিয় কর্মী (সিটিআইপি) দলের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় সাতক্ষীরা ম্যানগ্রোভ সভাঘরে এ সভার আয়োজন করা হয়। আশ্বাস প্রকল্পের প্রোগ্রাম অফিসার দিপ্তি রায়ের সভাপতিত্বে সিটিআইপি সদস্য সাফিরুল ইসলামের পরিচালনায় সভায় উপজেলা ভিত্তিক বিগত তিন মাসের কার্যক্রমের প্রতিবেদন উপস্থাপন করেন, সাতক্ষীরা সদর, আশাশুনি ও কালিগঞ্জ উপজেলার সিটিআইপি প্রতিনিধিরা। মানব পাচার প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নে চ্যালেঞ্জ এবং সারভাইভারদের সেবা নিশ্চিত করতে টিটিসি ডেমো ও সরকারি বিভিন্ন দপ্তরের সাথে যোগাযোগ বৃদ্ধির বিষয়ে সভায় আলোচনা করা হয়। সভায় অংশগ্রহণকারীরা আগামী তিন মাসের একটি কর্মপরিকল্পনা উপস্থাপন ও বাস্তবায়নের সিদ্ধান্ত গ্রহণ করেন। সভা পরিচালনা ও বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেন কমিউনিটি ফ্যাসিলিটেটর মাহাবুবুর রহমান ও কুমারেশ মন্ডল।

উল্লেখ্য, আশ্বাস প্রকল্পটি সুইজারল্যান্ড এম্বাসেডর এর অর্থায়নে ও উইনরক ইন্টারন্যাশনালের বাস্তবায়নে রূপান্তর মাঠ পর্যায়ে কার্যক্রমটি বাস্তবায়ন করছে।

About dainiksatkhira24

Check Also

আশাশুনিতে ইএসডিও’র মাঠ পর্যায়ের কার্যক্রম পরিদর্শনে সাতক্ষীরা জেলা প্রশাসক

Spread the love জি এম মুজিবুর রহমান: সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার আশাশুনি উপজেলার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com