সাতক্ষীরায় নতুন করে আবারও করোনা রোগী শনাক্ত

Spread the love

স্টাফ রিপোর্টার:

দীর্ঘদিন পর সাতক্ষীরায় আবারও করোনা রোগী শনাক্ত হয়েছে। এবার করোনা আক্রান্ত হয়েছেন মো. মাহফুজার রহমান (৬১)। তিনি সাতক্ষীরা পৌরসভার রাজার বাগান কলেজ এলাকার বাসিন্দা।

করোনা শনাক্ত হওয়ার পর বুধবার (১৮ জুন) সকাল সাড়ে ৯টার দিকে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি আই সলিউশন ইউনিটের ৭ নম্বর বেডে চিকিৎসাধীন রয়েছেন।

সাতক্ষীরার সিভিল সার্জন ডা.মো: আব্দুস সালাম বলেন, “বাইরে থেকে করোনা পরীক্ষা করে সংক্রমণ ধরা পড়ার পর তাকে হাসপাতালে আনা হয়। তার ডায়াবেটিস, হার্ট ও কিডনির সমস্যা রয়েছে। শারীরিকভাবে তিনি অনেকটাই দুর্বল।

তিনি আরও বলেন, ২০২২ সালে সাতক্ষীরায় সর্বশেষ করোনা রোগী শনাক্ত হয়েছিল। এরপর দীর্ঘদিন কেউ আক্রান্ত হননি। তবে এই একটি-দুটি রোগী নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। নিয়মিত করোনা পরীক্ষা চালু আছে।’করোনা সংক্রমণের নতুন এ ঘটনায় জেলা স্বাস্থ্য বিভাগও সতর্ক হয়েছে।

সবার প্রতি আহবান জানিয়ে তিনি আরও বলেন, আমরা আবারও সবাইকে সচেতন হওয়ার অনুরোধ জানাচ্ছি। মাস্ক ব্যবহার করুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন এবং ব্যক্তিগত সুরক্ষা বজায় রাখুন।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরা মটর শ্রমিক ইউনিয়ন  নির্বাচনকে সামনে রেখে  টিটু-মামুন পরিষদের  মিছিল

Spread the loveনিজস্ব প্রতিনিধি:  সাতক্ষীরা জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের (রেজিঃ নং-খুলনা-৫৫০) বহুল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com