Breaking News

সাতক্ষীরায় সেনাঅভিযানে  মাদক উদ্ধার  ভারতীয় নাগরিক সহ আটক-২

Spread the love
নিজস্ব প্রতিনিধিঃ
সাতক্ষীরা দেবহাটার কুলিয়ার এলাকা থেকে বিপুল পরিমান মাদক সহ  সাবেক চেয়ারম্যানের ছেলে  ও ভারতীয় এক নাগরিককে আটক করেছে যৌথবাহিনী। সোমবার রাতে কুলিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। আটকৃতরা হলেন,  দেবহাটার কুলিয়ার সাবেক ইউপি চেয়ারম্যান আসাদুল হকের ছেলে দেলোয়ার হোসেন শাওন ও ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার বাসিন্দা  কামনুর গাজী।
থানা পুলিশ জানায়, মাদক দ্রব্য আছে এমন গোপন খবর পেয়ে সোমবার  রাত ৯টার দিকে কালিগঞ্জ সেনা ক্যাম্পের  লেফটেন্যান্ট কাদিরের নেতৃত্বে শাওনের বাড়ীতে অভিযান পরিচালনা করে সেনাবাহিনী ও পুলিশ।
এসময়  সাবেক চেয়ারম্যানের ছেলে  শাওন ও ভারতীয় নাগরিক কামানুর গাজী কে আটক করা হয়। পরে  শাওনের বাড়ী থেকে বিপুল পরিমাণ ইয়াবা, দেশীয় অস্ত্র, মদের বোতল, নগদ টাকা , ইয়াবা সেবনের সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
দেবহাটা থানার  অফিসার ইনচার্জ( ওসি) গোলাম কিবরিয়া হাসান জানান, আটককৃতদের কাছ থেকে ৭৯১পিচ ইয়াবা ট্যাবলেট ও দুটি রাম দা উদ্ধার করা হয়েছে। এঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দিয়ে মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরা- ৪ আসনের জামায়ত সাংসদ গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের লাশ গভীর রাতে পারিবারিক কবরস্থানে দাফন

Spread the love রঘুনাথ খাঁ: সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com