ইসলামী ব্যাংক হাসপাতালে “এসি ওয়ার্ড’র উদ্বোধন

Spread the love

ফিরোজ হোসেন: ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল সাতক্ষীরা লিমিটেড এ “এসি ওয়ার্ড” এর শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৬ জুন ) দুপুর ৩ টায় ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল সাতক্ষীরা লিমিটেডের দ্বিতীয় তলায় উক্ত “এসি ওয়ার্ড” এর উদ্বোধন করা হয়। ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল সাতক্ষীরা লিমিটেডের প্রশাসনিক ইনচার্জ মুহাম্মদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে “এসি ওয়ার্ডের” উদ্বোধন করেন, নিউরো মেডিসিন কনসালটেন্ট ডাঃ আমিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কার্ডিওলজিস্ট বিশেষজ্ঞ ডাঃ হাসান মামুনুর রহমান। এসময় আরো বক্তব্য রাখেন, হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা মঞ্জরুল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আসলাম হোসেন, মার্কেটিং অফিসার আবু হেনা মোস্তফা কামাল, পাবলিক রিলেশন অফিসার মোস্তাফিজুর রহমান, সহকারী হিসাব কর্মকর্তা মিজানুর রহমান, নার্সিং ইনচার্জ আব্দুল হালিম, ওয়ার্ড মাস্টার ওয়াহিদুজ্জামান, লতিফুল ইসলাম প্রমুখ । এসময় মার্কেটিং ইনচার্জ, নার্সসহ সকল পর্যায়ের স্টাফ উপস্থিত ছিলেন। পরে দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন, মার্কেটিং অফিসার ফজলু রহমান।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

Spread the loveমো মোকাররাম বিল্লাহ ইমন :নদী বাঁচাও—প্রকৃতি ও মানুষ বাঁচাও” এবং “দখল-দূষণমুক্ত প্রবাহমান জীবন্ত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com