ভোমরা সীমান্তে চোরাচালান ও চামড়া পাচার রোধে কঠোর অবস্থানে বিজিবি

Spread the love

নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরা -৩৩বিজিবির অধিনায়ক লে কর্নেল আশারাফুল হক জানিয়েছেন, আসন্ন ঈদ-উল-আযহাকে কেন্দ্র করে সাতক্ষীরা সীমান্তে গরু চোরাচালান এবং ঈদ পরবর্তী সময়ে চামড়া পাচার রোধসহ যেকোন প্রকারের সীমান্ত অপরাধ প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে বিজিবি। বৃহস্পতিবার বেলা ১২টায় সাতক্ষীরার ভোমরাস্থল বন্দরের সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় কথা গুলো বলেন তিনি। তিনি আরো বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সীমান্ত রক্ষার পাশাপাশি চোরাচালান প্রতিরোধ করে জাতীয় অর্থনীতিতে মূল্যবান ভূমিকা রাখছে বিজিবি । বিশেষ করে সীমান্তে মাদকসহ সকল চোরাচালানের বিরুদ্ধে “জিরো টলারেন্স নীতি গ্রহন করা হয়েছে ইতিমধ্যে ।

তিনি বলেন, কয়েকদিন আগে জেলায় একটি বড় পুশ ইনের ঘটনা ছাড়া আর নতুন কোন ঘটার সম্ভবনা নেই। পুশ ইন ঠেকাতে সীমান্তে দিনরাত কঠোর নজরদারি করছে বিজিবি। এছাড়া আগত ঈদ উল আযাহাকে কেন্দ্র করে জেলার সীমান্ত এলাকা দিয়ে গরু চোরাচালান এবং ঈদ পরবর্তী সময়ে চামড়া পাচার না হয় সে জন্য বিজিবি সচেষ্ঠ রয়েছে। প্রেসবিফিং এ উপস্থিত ছিলেন, সাতক্ষীরা -৩৩ ব্যাটেলিয়ানের উপ – অধিনায়ক সাদমান সাদিক, সহকারী পরিচালক বেগ আব্দুল্লাহ আল মাসুদ, মিডিয়া কর্মকর্তা মিলন হোসেন, ভোমরা বিওপি কমান্ডার সুবেদার বদরুল আলম, নায়েব সুবেদার মিজানুর রহমান সহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

Spread the loveমো মোকাররাম বিল্লাহ ইমন :নদী বাঁচাও—প্রকৃতি ও মানুষ বাঁচাও” এবং “দখল-দূষণমুক্ত প্রবাহমান জীবন্ত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com