Breaking News

সাতক্ষীরায় র‌্যাবের অভিযানে ২১৭ বোতল ফেন্সিডিলসহ নারী সহ আটক-২

Spread the love

নিজস্ব  প্রতিনিধি ঃ সাতক্ষীরার তালায় র‌্যাবের অভিযানে ২১৭ বোতল ফেন্সিডিলসহ দুই জনকে আটক করা হয়েছে। শুক্রবার বিকাল তিনটায় র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্প থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় তালা উপজেলার আটারই গ্রামের খাঁ পাড়া এলাকায় র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।
আটককৃতরা ব্যবসায়ীরা হলেন, কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের হিজলদি গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে মোঃ আজগর সরদার (৪৫) ও তালা উপজেলার আটারই গ্রামের আমজাদ হোসেনের স্ত্রী মোছাঃ হাসিনা বেগম (৩৫)।

র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার মোঃ এহতেশামুল হক খান বিষয়টি নিশ্চিত করে জানান, তালা উপজেলার আটারই গ্রামে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের একটি আভিযানিক দল সেখানে অভিযান চালায়। এ সময় সেখান থেকে ২১৭ বোতল ভারতীয় আমদানী নিষিদ্ধ ফেন্সিডিলসহ দুই জনকে হাতে নাতে আটক করা হয়।জব্দকৃত ফেন্সিডিলসহ আসামিদ্বয়কে তালা থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মাদক আইনে থানায় মামলা করা হয়েছে বলে জানান র‌্যাব কর্মকর্তা ।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

Spread the loveমো মোকাররাম বিল্লাহ ইমন :নদী বাঁচাও—প্রকৃতি ও মানুষ বাঁচাও” এবং “দখল-দূষণমুক্ত প্রবাহমান জীবন্ত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com