Breaking News

টি-টোয়েন্টির প্রথম ম্যাচেই হারলো টাইগাররা

Spread the love

স্পোর্টস ডেস্ক:
তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে স্বাগতিক পাকিস্তানের কাছে ৩৭ রানে হেরেছে টাইগাররা। বুধবার (২৮ মে) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ২০১ রান করে পাকিস্তান।

বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হওয়া ওই ম্যাচের দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে ১৯ ওভার ৩ বলে সব উইকেট হারিয়ে ১৬৪ রান সংগ্রহ করে টাইগাররা। এর মধ্যে অধিনায়ক লিটন দাস করেন ৪৮ রান। জাকের আলি করেন ৩৬ রান। দ্বিতীয় ৫ উইকেট সংগ্রহ করে পাকিস্তানি বোলার হাসান আলি।

অন্যদিকে, পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৫৬ রান সংগ্রহ করে সালমান আঘা, শাদাব খান করেছেন ৪৮ রান। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২ উইকেট শিকার করেন শরিফুল ইসলাম।

About dainiksatkhira24

Check Also

বাংলাদেশে দেখা যাবে আইপিএল

Spread the love স্পোর্টস ডেস্ক: নতুন সরকারের তথ্য মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সম্প্রচার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com