Breaking News

 বিজিবির অভিযানে পনের লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ

Spread the love

বিশেষ প্রতিনিধি: চোরাচালান বিরোধী অভিযানে সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত থেকে প্রায় পনেরো লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি

। সোমবার রাতে ও মঙ্গলবার সকাল পর্যান্ত জেলার ভোমরা, বৈকারী, তলুইগাছা, কাকডাঙ্গা, মাদরা, চান্দুরিয়া এলাকা থেকে এসব মালামাল আটক করা হয় । তবে এসময় কাউকে আটক করতে সক্ষম হয়নি বলে জানিয়েছে বিজিবি ।মঙ্গলবার বিকালে বিজিবি প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান সাতক্ষীরা -৩৩ ব্যাটেলিয়ান বিজিবি অধিনায়ক লে কর্নেল আশরাফুল হক ।
তিনি জানান,

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোমরা থেকে ২লক্ষ ৮০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ,বৈকারী থেকে ৩৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ,তলুইগাছা থেকে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ, কাকডাঙ্গা থেকে ৫লক্ষ ১৫ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি, বোরকা ও ঔষধ , মাদরা থেকে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ,চান্দুরিয়া থেকে ৩৫ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি,এছাড়া ব্যাটালিয়ন সদরের আভিযানে ৪লক্ষ ৫৫হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করা হয় ।

তিনি আরো জানান, আটককৃত মালামালের মূল্য চৌদ্দ লক্ষ ষাট হাজার টাকা টাকা।জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

Spread the loveমো মোকাররাম বিল্লাহ ইমন :নদী বাঁচাও—প্রকৃতি ও মানুষ বাঁচাও” এবং “দখল-দূষণমুক্ত প্রবাহমান জীবন্ত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com