সাতক্ষীরায় বিজিবির অভিযানে বিশ লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ

Spread the love

বিশেষ প্রতিনিধিঃ চোরাচালান বিরোধী অভিযানে সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত থেকে বিশ লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি। সোমবার সকালে জেলার ভোমরা, কুশখালি, তলুইগাছা, কাকডাঙ্গা, হিজলদী, সুলতানপুর, চান্দুরিয়া বিওপি, বাঁকাল চেকপোস্ট ও ঝাউডাঙ্গা এলাকা থেকে এসব মালামাল আটক করা হয়।তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে বিজিবি। সোমবার দুপুরে বিজিবি প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্যা জানান সাতক্ষীরা -৩৩ব্যাটেলিয়ান বিজিবি অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক। তিনি জানন,গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোমরা থেকে ৩লক্ষ ৫০হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ, কুশখালি থেকে ৩৫ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি, তলুইগাছা থেকে ৭০হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ,
কাকডাঙ্গা থেকে ২লক্ষ ২৬হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও ঔষধ, হিজলদী থেকে ৩১ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি, সুলতানপুর থেকে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ,চান্দুরিয়া থেকে ৩৫ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি,বাঁকাল চেকপোষ্ট থেকে ১১ লক্ষ ২০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ, ঝাউডাঙ্গা থেকে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করা হয়।

তিনি আরো জানান আটককৃত মালামালের মূল্য বিশ লক্ষ সাত হাজার পাঁচশত টাকা। জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরা মটর শ্রমিক ইউনিয়ন  নির্বাচনকে সামনে রেখে  টিটু-মামুন পরিষদের  মিছিল

Spread the loveনিজস্ব প্রতিনিধি:  সাতক্ষীরা জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের (রেজিঃ নং-খুলনা-৫৫০) বহুল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com