সাতক্ষীরা সদর দলিল লেখক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. আবু হাসানকে সাব-রেজিস্ট্রারের কার্যালয়ের কর্মকর্তার শুভেচ্ছা

Spread the love

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর দলিল লেখক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. আবু হাসান সর্বোচ্চ ভোট পেয়ে বিজয়ী হওয়া সর্বস্তরের দলিল লেখক ও সাতক্ষীরা সদর সাব-রেজিস্ট্রারের কার্যালয়ের কর্মকর্তা কর্মচারী বৃন্দ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে সাতক্ষীরা সদর দলিল লেখক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে গত (২২ মে) সদর দলিল লেখক সমিতির ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ১০১ জন ভোটারের মধ্যে ১০০ সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এরমধ্যে যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. আবু হাসান সর্বোচ্চ ৮০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী জাহাঙ্গীর আলম মুন্না পেয়েছেন ১৮ ভোট। বিগত সময়ে সফলতার সাথে দলিল লেখক সমিতির প্রচার সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক পদে টানা ৩ বার সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।
নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবু হাসান বলেন, চারপাশে উৎসব মুখর পরিবেশ বিরাজমান রয়েছে। এবারের নির্বাচন অন্ত্যান্ত শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে। আশা করি যারা নির্বাচিত হয়েছে তাদের মাধ্যমে সাতক্ষীরা সাব- রেজিস্ট্রার অফিসের দলিল লেখক সমিতির উন্নয়ন ও সেবার মান বৃদ্ধি পাবে। নির্বাচিত সকলকে আমার পক্ষ থেকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরা মটর শ্রমিক ইউনিয়ন  নির্বাচনকে সামনে রেখে  টিটু-মামুন পরিষদের  মিছিল

Spread the loveনিজস্ব প্রতিনিধি:  সাতক্ষীরা জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের (রেজিঃ নং-খুলনা-৫৫০) বহুল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com