পাইকগাছায় এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

Spread the love

পাইকগাছা প্রতিনিধি: খুলনার পাইকগাছার ঐতিহ্যবাহী ফসিয়ার রহমান মহিলা কলেজের ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় অধ্যক্ষ ভারপ্রাপ্ত উৎপল কুমার বাইন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি অবসরপ্রাপ্ত সচিব মো. তৌহিদুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার কপিলমুনি কলেজের অধ্যক্ষ হাবিবুল্যাহ বাহার, জেলা আইসিটি কর্মকর্তা আলিমুজ্জামান খান। উপস্থিত ছিলেন ব্যাংক কর্মকর্তা জাহিদুর রহমান, মহিম গাংগুলি, সহকারী অধ্যাপক হোসনেআরা খানম, সরদার আব্দুর রাজ্জাক, মুসফেকা হুমায়ুন কবির পিন্টু, সেখ রুহুল কুদ্দুস, গাজী নুর মোহাম্মাদ, শিক্ষার্থী সায়েমা তাসনিম তিশা ও তুরানী আক্তার রাধা প্রমুখ। অনুষ্ঠানে কলেজের পক্ষ থেকে বিদায়ী শিক্ষার্থীদের মাঝে পরীক্ষা উপকরণ বিতরণ করা হয়।

 

About dainiksatkhira24

Check Also

পাইকগাছায় ইয়াবাসহ আটক ৩

Spread the loveপাইকগাছা প্রতিনিধি:খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনিতে জনসাধারণের সহযোগিতায় ১৭ পিস ইয়াবাসহ এক মুদি দোকানদার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com