Breaking News

সাতক্ষীরায় পৌনে একলক্ষ মামলা পেন্ডিং, দ্রুত নিষ্পত্তির জন্য ১২ দফা নির্দেশনা——– বিচারপতি মাহমুদুল হক

Spread the love

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মাহমুদুল হক বলেছেন, সাতক্ষীরায় পৌনে এক লক্ষ মামলা পেন্ডিং রয়েছে।এসব মামলা দ্রুত নিষ্পত্তির জন্য সুপ্রিম কোর্ট থেকে ১২ দফা নির্দেশনা দেওয়া হয়েছে। সোমবার (৫ মে) সকাল ১০টায় সাতক্ষীরা আদালত প্রাঙ্গণে বিচার প্রার্থীদের জন্য নির্মিত ন্যায়কুঞ্জ উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, মামলার কারণে প্রতিদিন দূর দূরান্ত থেকে শত শত মানুষ আদালত প্রাঙ্গণে আসেন। তাদের পানাহার, বিশ্রাম ও বাথরুম ব্যবহারের সুবিধা নিশ্চিতকরণে দেশের অন্য জেলার ন্যায় এখানেও ন্যায়কুঞ্জ নির্মিত হয়েছে।এছাড়া মামলাজট নিষ্পত্তির জন্য সুপ্রিম কোর্ট থেকে ১২ দফা নির্দেশনা দেওয়া হয়েছে। এই জট একদিনে সৃষ্টি হয়নি। এগুলো শতবছরের। একসময় একটি জেলায় এক থেকে দুইজন বিচারক থাকতো, কিন্তু বর্তমানে সেই ব্যবস্থা অনেক উন্নত। এখন মামলার চেয়ে মামলা নিষ্পত্তির সংখ্যা বেশি।ন্যায়কুঞ্জ উদ্বোধন অনুষ্ঠানে এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন, সাতক্ষীরার সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ নজরুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. শাহ আলম, সাধারণ সম্পাদক মোঃ এমদাদুল হক, জিপি অ্যাড. অসিম কুমার মন্ডল, পিপি অ্যাড. মোঃ আব্দুস সাত্তার প্রমুখ।ন্যায়কুঞ্জ উদ্বোধন শেষে বিচারপতি মাহমুদুল হক আদালত প্রাঙ্গণে একটি নিম গাছের চারা রোপণ করেন।
পরে তিনি সাতক্ষীরা জেলার দর্শনীয় স্থান কালীগঞ্জের নলতা শরীফ, দেবহাটার মিনি সুন্দরবন ও সাতক্ষীরা সদরের ভোমরা স্থল বন্দর পরিদর্শন করেন।

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com