Breaking News

থাইরয়েড নিয়ন্ত্রণে যেসব খাবার খাবেন

Spread the love

লাইফস্টাইল ডেস্ক:
থাইরয়েড গ্রন্থি আমাদের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু সবচেয়ে অবহেলিত গ্রন্থি। এই প্রজাপতি আকৃতির গ্রন্থিটি সামগ্রিক স্বাস্থ্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

এটি বিপাক, হজম স্বাস্থ্য, হাড়ের স্বাস্থ্য এবং এমনকী শক্তির কার্যকারিতা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। যদিও থাইরয়েডের সমস্যা পুরোপুরি দূর করা যায় না, তবে সঠিক খাবার খাওয়ার মাধ্যমে নিয়ন্ত্রণ করা যেতে পারে। সেজন্য আপনাকে ওষুধ বা অভিনব সুপারফুডের উপর নির্ভর করতে হবে না। আমাদের রান্নাঘরে অসংখ্য খাবার রয়েছে যা থাইরয়েড স্বাস্থ্যের জন্য গেম-চেঞ্জার হতে পারে।

চলুন জেনে নেওয়া যাক, কোন খাবারগুলো থাইরয়েড স্বাস্থ্যকে স্বাভাবিকভাবে উন্নত করতে পারে।

১. সজনে ডাটা

সজনে ডাটার বেশ কিছু স্বাস্থ্য উপকারিতা রয়েছে, যার মধ্যে একটি হলো থাইরয়েড সমস্যা নিয়ন্ত্রণ করা। বিশেষজ্ঞদের মতে, সজনে ডাটা আয়রন এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর, যা প্রদাহ কমাতে সাহায্য করে এবং থাইরয়েড হরমোন উৎপাদনে সহায়তা করে।

২. অশ্বগন্ধা

অশ্বগন্ধা থাইরয়েড নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। অশ্বগন্ধা একটি অ্যাডাপ্টোজেন যা কর্টিসলকে ভারসাম্যপূর্ণ করে এবং থাইরয়েড-অ্যাড্রিনাল সংযোগকে সহায়তা করে। তবে, যাদের হাইপারথাইরয়েডিজম আছে তাদের জন্য এই ভেষজটি কার্যকর নাও হতে পারে।

৩. আমলকী

আমলকী থাইরয়েডের স্বাস্থ্যের জন্য চমৎকার। কারণ এটি নানা পুষ্টিগুণে সমৃদ্ধ। এটি ভিটামিন সি সমৃদ্ধ, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, অন্ত্রের নিরাময় এবং ডিটক্সিফিকেশনকে সহায়তা করে, যা হরমোনের ভারসাম্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার খাবারের তালিকায় তাই আমলকী যোগ করে নিন।

৪. জিরা

বিশেষজ্ঞরা থাইরয়েড স্বাভাবিকভাবে নিয়ন্ত্রণ করার জন্য খাদ্যতালিকায় জিরা যোগ করার পরামর্শ দেন। এটি এত দুর্দান্ত কেন? কারণ জিরা পুষ্টির শোষণে সহায়তা করে এবং হজমের স্বাস্থ্য উন্নত করে। থাইরয়েড হরমোন সঠিকভাবে রূপান্তর করার জন্য এটি অপরিহার্য। এর উপকারিতা অর্জনের সর্বোত্তম উপায় হলো বাড়িতে জিরা পানি তৈরি করে খাওয়া।

৫. হলুদ

থাইরয়েড স্বাস্থ্যের জন্য বিস্ময়কর কাজ করতে পারে এমন আরেকটি দেশী সুপারফুড হলো হলুদ। এই মসলা শরীরের প্রদাহ কমাতে এবং লিভারের কার্যকারিতায় সহায়তা করতে পরিচিত, যা টি ফোর কে সক্রিয় টি থ্রি থাইরয়েড হরমোনে রূপান্তর করতে সহায়তা করে। সকালে প্রথমে হলুদের পানি তৈরি করে খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।

About dainiksatkhira24

Check Also

১৩ বছরের আগে শিশুদের হাতে স্মার্টফোন, বাড়বে ঝুঁকি

Spread the loveলাইফস্টাইল ডেস্ক: স্মার্টফোন এখন বড়দের পাশাপাশি অল্পবয়সী শিশুদের হাতেও এটি পৌঁছে গেছে। পড়াশোনা, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com