Breaking News

আশাশুনিতে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি বিষয়ক ত্রৈমাসিক সভা

Spread the love

জি এম মুজিবুর রহমান : আশাশুনিতে উপজেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতির বিষয়ে হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর/ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের সাথে ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০.৩০ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের আওতায় উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন, ইউএনও শ্যামানন্দ কুন্ডু। ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের মধ্যে আলোচনা রাখেন, অরবিন্দ মন্ডল, মঞ্জুরুল ইসলাম, মুনশী মাহফুজুর রহমান, প্রভাষ চন্দ্র মন্ডল, বিপ্লব কুমার প্রমুখ। সভায় গ্রাম আদালত কার্যক্রম পর্যালোচনা করা হয় এবং গ্রাম আদালতকে আরও সক্রিয় করতে দিক নির্দেশনা প্রদান করা হয়।

About dainiksatkhira24

Check Also

আশাশুনিতে টিকটক করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-১

Spread the loveজি এম মুজিবুর রহমান : আশাশুনিতে মোটর সাইকেল দুর্ঘটনায় ঘটনাস্থলে একজনের মৃত্যু ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com