Breaking News

সাতক্ষীরায় ছাত্রশিবিরের ক্যারিয়ার গাইডলাইন ও নবীন বরণ অনুষ্ঠিত

Spread the love

মাসুদ রানা:‎বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার অধীনস্থ সদর পশ্চিম থানা শাখার উদ্যোগে ‘ক্যারিয়ার গাইডলাইন ও নবীন বরণ অনুষ্ঠান-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।‎রোববার (১৫ নভেম্বর) সকাল ১০টায় সাতক্ষীরার কাঁথন্ডা মাদ্রাসার হলরুমে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

‎​সদর পশ্চিম থানা শাখার সভাপতি সিয়াম হাসানের সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি ইসমাইল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আমিরুল ইসলাম।

‎​অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত এবং ইসলামী সংগীত পরিবেশন করা হয়। এরপর সভাপতির উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে মূল আলোচনা শুরু হয়।

‎​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সাতক্ষীরা শহর সভাপতি মেহেদী হাসান,সাবেক কেন্দ্রীয় এইচআরডি সম্পাদক আঃ রহিম,সাতক্ষীরা শহর শাখার সেক্রেটারি মোঃ নুরুন্নবী,সাতক্ষীরা শহর শাখার কলেজ কার্যক্রম সম্পাদক মোঃ মাসুদ রানা এবং কাঁথন্ডা আমিনিয়া  আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল গফফার।

‎​প্রধান অতিথির বক্তব্যে আমিরুল ইসলাম শিক্ষার্থীদের ভবিষ্যৎ ক্যারিয়ার গঠন, নৈতিক মানোন্নয়ন এবং আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

‎তিনি বলেন, “বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে শিক্ষার্থীদের এখন থেকেই সুনির্দিষ্ট লক্ষ্য স্থির করে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে। কেবল ভালো ফলাফল বা ডিগ্রি অর্জনই যথেষ্ট নয়, বরং সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে ওঠার জন্য প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক ও চারিত্রিক মানোন্নয়ন অপরিহার্য। ছাত্রশিবির শিক্ষার্থীদের মেধা ও নৈতিকতার সমন্বয় ঘটিয়ে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।”

‎

‎​অনুষ্ঠানের শেষ পর্যায়ে কাথন্ডা মাদ্রাসার আলিম প্রথম বর্ষে ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা ও বরণ করে নেওয়া হয় এবং তাদের হাতে বিভিন্ন ইসলামিক বই, স্টিকার, কলম ও ২০২৭ সালের ক্যালেন্ডারসহ আকর্ষণীয় উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।

‎সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শেষ হয়।

About dainiksatkhira24

Check Also

প্রকৃতি ও জীবন ক্লাবের নির্বাহী কমিটির সভা

Spread the loveনিজস্ব প্রতিনিধি: প্রকৃতি ও জীবন ক্লাব, সাতক্ষীরারনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com