
নিজস্ব প্রতিনিধি:যে বয়সে নাতিকে বুকে জড়িয়ে দাদির আদর নেওয়ার কথা, সে বয়সে নাতির জীবন বাঁচাতে মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন এক অসহায় নানি। কখনো সরকারি দপ্তরে ধরনা, কখনো পথচারীর কাছে হাত পাতা—আর উপায় না পেয়ে শেষ পর্যন্ত ভিক্ষা করেই দুই বছরের অসুস্থ নাতির চিকিৎসার খরচ জোগাড়ের চেষ্টা করছেন তিনি।
জন্ম থেকেই একের পর এক জটিল রোগের সঙ্গে লড়াই করছে দুই বছরের শিশু রাফিদ ইসলাম রাফি। হৃদ্যন্ত্রে জন্মগত ত্রুটির পাশাপাশি মস্তিষ্কে মারাত্মক সংক্রমণের শিকার হয় সে। অবস্থার অবনতি হলে অস্ত্রোপচার করে অপসারণ করতে হয় তার দুটি কানই। ফলে শিশুটি এখন সম্পূর্ণ বধূ এবং কথা বলতে অক্ষম; স্বাভাবিক শক্ত খাবারও খেতে পারে না সে। রাফির এই জীবনমৃত্যুর সন্ধিক্ষণে প্রয়োজন প্রায় ৮ লাখ টাকার উন্নত চিকিৎসা। কিন্তু চরম অর্থসংকটে থাকা পরিবারটির কাছে এই অঙ্ক আকাশসম।
কান্নাজড়িত কণ্ঠে অসহায় নানি রেহনা বেগম বলেন, ‘আমার নিজের জন্য কিছু চাই না। শুধু নাতিটাকে একটু সুস্থ দেখতে চাই। কত মানুষের কাছে গিয়েছি, কত জায়গায় হাত পেতেছি। কিন্তু চিকিৎসার টাকা জোগাড় করতে পারছি না। মাননীয় প্রধানমন্ত্রীসহ দেশের বিত্তবান মানুষের কাছে আমার আকুতি, আপনারা আমার নাতির চিকিৎসার ব্যবস্থা করে দিন।’
চরম অনিশ্চয়তায় রাফির জীবন
রাফির বাড়ি সাতক্ষীরার তালা উপজেলার ৬ নম্বর তালা সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের শাহাপুর গ্রামে। বাবা বিল্লাল হোসেন ও মা রাজিয়া সুলতানা। রাফির বাবা পারিবারিকভাবে যথাযথ দায়িত্ব পালন না করায় শিশুটির চিকিৎসা ও ভরণপোষণের পুরো ভার এসে পড়েছে নানি রেহনা বেগমের কাঁধে। তিনি মানুষের বাড়িতে গৃহকর্মীর কাজ করে কোনোমতে নিজের সংসার চালাতেন। কিন্তু নাতির অস্ত্রোপচার ও ওষুধ কেনার খরচ মেটাতে গিয়ে তাঁর জমানো শেষ সম্বলটুকুও ফুরিয়ে গেছে।
বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক ডা. আল মামুনের তত্ত্বাবধানে চিকিৎসা চলছে রাফির। রেহনা বেগম জানান, নাতির ওষুধ, বিশেষ খাবার, দুধ এবং ফলমূল কিনতে প্রতিদিন অন্তত ৬৭৫ টাকা প্রয়োজন হয়। এই নিত্যদিনের খরচ জোগাতেই যেখানে তাঁর নাভিশ্বাস উঠছে, সেখানে ৮ লাখ টাকার বড় চিকিৎসা খরচ বহন করা তাঁর পক্ষে অসম্ভব। নিরুপায় হয়ে গত ১১ অক্টোবর ২০২৬ তারিখে তিনি খুলনার জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করেছেন। পাশাপাশি সরকারি তহবিল, প্রধানমন্ত্রী এবং সমাজের হৃদয়বান মানুষের সহযোগিতার আকুতি জানিয়েছেন।
মানবিক বিপর্যয় ঠেকাতে এগিয়ে আসুন
একটি শিশুর নিষ্পাপ জীবন কেবল অর্থের অভাবে থেমে যেতে পারে না। সংবাদকর্মী হিসেবে আমাদের দায়িত্ব এই আর্তনাদ সমাজের শেষ কোণ পর্যন্ত পৌঁছে দেওয়া। আপনার সামান্য সহযোগিতা বা একটু সহানুভূতিই পারে ছোট্ট রাফির মুখে হাসি ফোটাতে, ফিরিয়ে দিতে পারে তার স্বাভাবিক শৈশব।
সহযোগিতার মাধ্যম ও যোগাযোগের ঠিকানা
শিশুটির চিকিৎসায় আর্থিক সহায়তা পাঠাতে বা সরাসরি যোগাযোগ করতে নিচের মাধ্যমগুলো ব্যবহার করুন:-সরাসরি যোগাযোগ ও বিস্তারিত জানতে ০১৯৮১-২৮২৩৪০ (পরিবারের জরুরি নম্বর)
বিকাশে আর্থিক সহায়তা পাঠাতে (নানি রেহনা বেগমের নম্বর):- ০১৯৩৩-৫৮৮৭০৭
আসুন, মানবিকতার হাত বাড়িয়ে দিই। আপনার ছোট্ট একটি সহযোগিতাই হতে পারে শিশু রাফির জন্য নতুন জীবনের বড় আশার আলো।
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
