
নিজস্ব প্রতিনিধি: ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলা শাখার যুব সম্মেলন আজ ৭ নভেম্বর শনিবার সকাল ১০টায় সাতক্ষীরা শহরের নবারুণ স্কুল মোড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।সংগঠনের কার্যক্রমের সম্প্রসারণ ও গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরা জেলাকে উত্তর ও দক্ষিণ দুই ভাগে বিভক্ত করার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে জেলা উত্তর শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়।সম্মেলনে সভাপতিত্ব করেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি প্রভাষক মোহাম্মদ আলী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুহাম্মাদ মাহবুব আলম।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে সংগঠনের কার্যক্রম আরও সম্প্রসারণ, সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং যুবসমাজকে ইসলামের আদর্শে উদ্বুদ্ধ করে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলা উত্তরের সেক্রেটারি মাওলানা মুবাশ্বশীরুল ইসলাম তকী, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলা উত্তরের সভাপতি ডা. এবাদুল ইসলাম এবং মুফতি আবু জাফর ওসমানী।
সম্মেলন শেষে ২০২৫-২৬ সেশনের কমিটি বিলুপ্ত ঘোষণা করে ২০২৭-২৮ সেশনের জন্য ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলা উত্তর শাখার নতুন কমিটির নাম ঘোষণা করা হয়। নবগঠিত কমিটিতে সভাপতি মাওলানা ফজর আলী, সহসভাপতি হাফেজ মফিজুল ইসলাম এবং সাধারণ সম্পাদক গাজী মুহাম্মাদ আসাদুল্লাহ এর নাম ঘোষণা করা হয়।এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সহযোগী সংগঠনের জেলা ও থানা পর্যায়ের নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও কর্মীরা উপস্থিত ছিলেন।
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
