Breaking News

আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা

Spread the love

জি এম মুজিবুর রহমান: আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) বেলা ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠতি হয়।মুসলমি এইড ইউকে বাংলাদেশ ফিল্ড অফিসেরে সহযোগিতায় ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজশেন (ইএসডিও) র্কতৃক বাস্তবায়নাধীন Inclusive Community Resilience to Disaster and Climate Vulnerabilities (ICRDCV-II) প্রকল্পের আয়োজনে ও সমন্বয়ে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সার্বিক সহায়তায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু। উপজলো প্রকল্প বাস্তবায়ন র্কমর্কতা আমরিুল ইসলামের সঞ্চালনায় সভায় দুর্যোগ-র্পূব প্রস্তুতি, র্ঝুঁকি হ্রাস, আগাম সতর্কতা, আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনা, জরুরি সাড়াদান, মানবিক সহায়তা এবং সরকারি-বেসরকারি বভিন্নি প্রতিষ্ঠানের পারস্পরিক সমন্বয় নিয়ে আলোচনা করা হয়। ইএসডিও এর আইসিআরডিসিভি-৩ প্রকল্পের মেয়াদ শেষ হচ্ছে চলতি মাসেই। ইএসডিও ICRDCV-II প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মোঃ শামসুল হক মৃধা পাওয়ার পয়ন্টে উপস্থাপনার মাধ্যমে প্রকল্পের মেয়াদকালে বাস্তবায়িত কর্মকান্ডের সচিত্র প্রতিবেদন উপস্থাপন করেন। অফিসে ব্যবহৃত জেনারেটরটি তারা প্রতাপনগর ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির কাছে হস্তান্তর করার কথা জানান। উপজেলা নির্বাহী অফিসার ইএসডিওর কর্মকান্ডে সন্তোষ প্রকাশ করে বলেন, প্রকল্পের আওতায় ইএসডিও উপজেলায় সুন্দর ভাবে কাজ করে এসেছে। তাদের কর্মকান্ডে আশাশুনির মানুষ সার্বিক ভাবে উপকৃত হচ্ছে এবং ভবিষ্যতে উপকার অব্যাহত থাকবে বলে তিনি আশা ব্যক্ত করেন। সভায় অন্যদের মধ্যে উপজেলা সমাজসেবা কর্মকর্তা, সমবায় কর্মকর্তা, খাদ্য নয়িন্ত্রক, মহলিা বিষয়ক র্কমর্কতাসহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, প্রাণিসম্পদ বিভাগ, মৎস্য অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, যুব উন্নয়ন অধিদপ্তর, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, প্রাথমিক ও মাধ্যমকি শিক্ষা বিভাগ এবং আশাশুনি থানাসহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়া ইউনয়িন পরিষদের চেয়ারম্যান/প্রতিনিধিবৃন্দ, সাংবাদিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং ব্র্যাক, আইডিয়াল, বারসিক, রূপান্তর, কারিতাস ও ইএসডিওসহ বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা সভায় অংশগ্রহণ করেন।

About dainiksatkhira24

Check Also

আশাশুনিতে শিশুদের অংশগ্রহণে দুর্যোগ প্রস্তুতি মেলা অনুষ্ঠিত

Spread the loveজি এম মুজিবুর রহমান : আশাশুনি উপজেলায় শিশুদের অংশগ্রহনে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com