
ফারুক সাগর : পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে সাতক্ষীরার তালায় সমাবেশ,মিছিল ও আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২৮ আক্টোবর) বাংলাদেশ জামায়াতে ইসলামী তালা উপজেলা শাখার আয়োজনে তালা সরকারি উচ্চ বিদ্যালয়ের ফুটবল মাঠে উপজেলা আমীর মাওলানা মফিদুল্লাহর সভাপতিত্বে সহ-সাধরণ সম্পাদক মাওঃ কবিরুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা শাখার নায়েবে আমীর ডা. মাহমুদুল হক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক গাজী সুজায়েত আলী,জেলা কর্ম পরিষদ সদস্য ও তেতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ডাঃ আফতাব উদ্দিন,জেলা শিবির সভাপতি জুবায়ের হোসেন,উপজেলা সহ-সাধরণ সম্পাদক অধ্যাপক ইদ্রিস আলী,ইসলামকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ-অধ্যাপক গোলাম ফারুখ,শিবির সভাপতি শাহাদুজ্জামান প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন,২০০৬ সালের ২৮ অক্টোবরকে মানবসভ্যতার ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায়। এ সময় লগি-বৈঠার তাণ্ডব ও রাজনৈতিক সংঘাতের স্মৃতিচারণ করে বিভিন্ন স্লোগান ও প্রতিবাদ জানানো হয়।
পরবর্তীতে ইসলামী ছাত্রশিবির আয়োজিত এক প্রামাণ্য আলোকচিত্র প্রদর্শন করা হয়।
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
