
রঘুনাথ খাঁ: সাতক্ষীরার কালিগঞ্জের বহুলআলোচিত আওয়ামী লীগ নেতা সাজেদুল হক সাজুকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাত সাড়ে সাতটার দিকে তাকে কালিগঞ্জ উপজেলার ভদ্রখালি বাজার থেকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত সাজেদুল হক সাজু কালিগঞ্জে উপজেলার মহৎপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে ও কালিগঞ্জ থানা আওয়ামী লীগের সাবেক শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুর রহমান শাহীন জানান, শাহীন একজন নিয়মিত মামলার আসামী।
তার বিরুদ্ধে কালিগঞ্জ থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে। বুধবার রাত সাড়ে সাতটার দিকে তাকে তার বাড়ির পার্শ্ববর্তী ভদ্রখালি বাজার থেকে গ্রেপ্তার করা
হয়।
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
