Breaking News

সাতক্ষীরায় এইচএসসি ফলপ্রার্থী জাকারিয়া খুন ১২ জনের নাম উল্লেখ করে থানায় মামলা

Spread the love

রঘুনাথ খাঁ: কলেজ ছাত্র জাকারিয়া খাঁনকে ছুরি দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। নিহতের ভাই শাহারিয়ার খাঁন বাদি হয়ে শনিবার রাতে ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা সাত জনকে আসামী করেছেন। মামলায় কিশোর গ্যাং এর নেতা নাহিদ হাসানকে প্রধানআসামী করা হয়েছে। এদের মধ্যে মুহিদ হাসান বনিকে গ্রেপ্তার দেখিয়ে রবিবার সকালে আদালতে পাঠানো হয়েছে।

মামলার আসামীরা হলেন, শহরের ইটাগাছা এলাকার মৃত গিয়াসউদ্দিনের ছেলে নাহিদা হাসান, ফিরোজউদ্দিনের ছেলে মুহিদ হাসান বনি, তার ভ্ধাসঢ়;ই জাকির হোসেন রণি, সিরাজুল ইসলামের ছেলে আরিজুল ইসলাম, আবুল হোসেন ওরফে বড় খোকার ছেলে ছোট ময়না, রবিউল ইসলামের ছেলে মোঃ জুয়েল, মোঃ হাসানের ছেলে সাগর,শাকিল চেয়ারম্যানের ছেলে সামি, জমিদার মুন্সির ছেলে মোঃ নাঈম, নজরুল ইসলাম সরদারের ছেলে রাশিদুজ্জামান
রাশেদ, মোঃ মিঠুর ছেলে হুজাইফা ও মিজানুর রহমানের ছেলে শরিফুল ইসলাম। এদিকে গ্রেপ্তারকৃত মুহিদ হোসেন রণি নিজেকে কোনদিনই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করে বলে, এটা জামায়াতের অপপ্রচার। সে শহরতলীর আলিয়া মাদ্রাসার অনার্স প্রথম বর্ষের ছাত্র।

আগাামি ১৫ অক্টোবর তার পরীক্ষা। শনিবার ভোর তিনটার দিকে সে ঘুমিয়ে থাকাকালিন উপপরিদর্শক শরিফুল ইসলামসহ কয়েকজন পুলিশ তাদের বাড়িতে যান। তাকে ডেকে তুলে নাহিদের বাড়ি জানতে চাওয়া হয়। নাহিদ তার চাচাত ভাই উল্লেখ করে তার বাড়ি দেখিয়ে দেয় সে। দ্বিতীয় দফায় তালা খুলে তার কাছে জাকারিয়া হত্যা সম্পর্কে জানতে চান উপপরিদর্শক শরিফুল। সে কিছু জানেন না বলার পরপরই তাকে পুলিশ ভ্যানের পাশে ডেকে হ্যাণ্ডকাপ লাগানো হয়। পরে পাশের পাড়ার মোবারকের ছেলে ইয়াছিনকে বাড়ি থেকে তুলে আনেন উপপরিদর্শক শরিফুল। থানায় আনার পর একজনের ছবি দেখিয়ে তাকে না চেনার কথা বললে স্বীকারোক্তি আদায়ের নামে তাদের দুজনকে মারপিট করেন ওই পুলিশ কর্মকর্তা। শনিবার ভোর তিনটার পর পুলিশ তাকে বাড়ি থেকে আটক করলেও নিয়ম বহির্ভুতভাবে ৩২ ঘণ্টা পর তাকে আদালতে পাঠানো হয়েছে। সে ঘটনাস্থলে ছিল না, ঘটনার সময় সে ও ভাই রনির যে বাড়িতে ছিলো তা তাদের বাড়ির সিসি ক্যামেরা ও পার্শ্ববর্তী সিসি ক্যামেরা থেকে নিশ্চিত হওয়া যাবে। তাকে এ ধরণের স্পর্শকাতর হত্যা মামলায় আসামী করে তার শিক্ষা জীবনটা ধ্বংস করে দেওয়া হলো বলে অভিযোগ করে বণি। এ মামলায় আসামী হিসেবে উল্লেখ করা “সাগর” বর্তমানে সৌদিতে
রয়েছেন বলে দাবি করে বণি।এদিকে ইটাগাছা এলাকার মোবারকের ছেলে ইয়াছিনকে মারপিট না করা ও হত্যা মামলায় না দিয়ে চলতি বছরের ২জুন সদর থানয় দায়েরকৃত ৫ নং মারপিটের মামলায় দেওয়ার কথা বলে উপ-পরিদর্শক শরিফুল ইসলাম শনিবার সকালে তার বোনের কাছ থেকে ১০ হাজার টাকা নেন বলে অভিযোগ করেন তার স্বজনরা।

যদিও উপপরিদর্শক শরিফুল ইসলাম আসামী বণি ও ইয়াছিনের স্বজনদের আনীত সকলঅভিযোগ অস্বীকার করেছেন। এদিকে জাকারিয়াকে ছুরি দিয়ে কুপিয়ে হত্যা ছাড়াও ২০২৩ সালের ২৩ অক্টোবর বকচরা দাখির মাদ্রাসার সুপার
মোঃ রমজান আলীকে ছুরিকাঘাত করে হত্যার চেষ্টার ঘটনায় তার ভাইয়ের দায়েরকৃত মামলার প্রধান আসামী নাহিদ। চলতি বছরের ১২ এপ্রিল শহরের ফুচকা বাংলার পরিচালক আজিজুল ইসলামকে ছুরি দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টার ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামী নাহিদ। এ ছাড়া শহরতলীর বাঁকাল ইসলামপুর চর এলাকার এক যুবককে উপর্যুপরি ছুরিকাঘাত করে কুপিয়ে হতার চেষ্টাকারি নাহিদ।

About dainiksatkhira24

Check Also

শ্রিম্প হ্যাচারী এসোসিয়েশন অব বাংলাদেশ (সেব) এর খুলনা-সাতক্ষীরা অঞ্চলের মতবিনিময় সভা

Spread the loveনিজস্ব প্রতিনিধি : শ্রিম্প হ্যাচারী এসোসিয়েশন অব বাংলাদেশ (সেব) এর খুলনা-সাতক্ষীরা অঞ্চলের মতবিনিময় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com