Breaking News

সাতক্ষীরায় ক্ষতিগ্রস্ত সড়ক নিয়ে ফেসবুকে পোস্ট, চিঠি পেল স্থানীয় সরকার

Spread the love

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় ক্ষতিগ্রস্ত সড়ক নিয়ে ফেসবুকে পোস্ট করার পর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের (পৌর-১ শাখা) পাঠানো এক চিঠিতে এই নির্দেশ দেওয়া হয়। গত ২৭ সেপ্টেম্বর চিঠিটি সাতক্ষীরা পৌরসভার প্রশাসকের কাছে পাঠানো হয়। চিঠিতে উল্লেখ করা হয়েছে, কল্যাণ ব্যানার্জি’ নামের একটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক আইডির পোস্টের মাধ্যমে সাতক্ষীরা শহীদ রীমু সরণির সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগ উত্থাপিত হয়েছে। উত্থাপিত এই অভিযোগের ভিত্তিতে সুষ্ঠু তদন্তপূর্বক পরবর্তী প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।চিঠিতে স্বাক্ষর করেছেন স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব ড. শাহেদ মোস্তফা। অনুলিপি পাঠানো হয়েছে স্থানীয় সরকার বিভাগের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে।স্থানীয়দের আশা, এই তদন্তের মাধ্যমে ক্ষতিগ্রস্ত সড়কটি দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হবে এবং জনগণের যাতায়াতের ভোগান্তি লাঘব হবে।সাতক্ষীরা পৌরসভার আওতাধীন ‘শহীদ রীমু সরণি’ (সরকারি কলেজ সড়ক-পোস্ট অফিস থেকে পুরাতন সাতক্ষীরা) সড়কটি ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগ তুলে ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট করা হয়। বিষয়টি দৃষ্টিগোচর হওয়ার পর অভিযুক্ত সড়কটির বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।

উল্লেখ্য: গত ২৭ তারিখে সাতক্ষীরার সিনিয়র সাংবাদিক ও ডেইলি স্টারের স্টাফ রিপোর্টার কল্যাণ ব্যনার্জি নিজের ফেসবুক পেজে “দেশটা রসাতলে যাক, আমরা সবাই নন্দলাল হই!” শিরোনামে একটি পোস্ট করেন। সেখানে এসব অনিয়মের কথা উল্লেখ করেন।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

Spread the loveমো মোকাররাম বিল্লাহ ইমন :নদী বাঁচাও—প্রকৃতি ও মানুষ বাঁচাও” এবং “দখল-দূষণমুক্ত প্রবাহমান জীবন্ত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com