Breaking News

সাতক্ষীরার কালিগঞ্জে সেভেন আপের বোতলে রাখা ঘাসমারা ওষুধ সেবন করে এক ব্যবসায়ীর মৃত্যু

Spread the love

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে সেভেন আপের বোতলে
রাখা ঘাসমারা ওষুধ (বিষ) সেবন করে জেহের আলী গাজী (৫৩) নামে
এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বুধবার রাতে উপজেলার রতনপুর এলাকায়
এ ঘটনাটি ঘটে।নিহত জেহের আলী কালিগঞ্জ উপজেলার উচ্ছেপাড়া গ্রামের মৃত মীর
আলী গাজীর ছেলে।পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার রাত সাড়ে ৮টার দিকে রতনপুর
এলাকার একটি মুদিদোকানে সেভেন আপের বোতলে রাখা ঘাসমারা
বিষ ভুলবশত সেবন করেন জেহের আলী। এরপর তিনি অসুস্থ হয়ে পড়লে
পরিবারের সদস্যরা তাকে দ্রুত সাতক্ষীরা হার্ট ফাউন্ডেশন
হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত
সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহীনুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, সুরতহাল রিপোর্ট শেষে বৃহস্পতিবার দুপুরে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি আরো জানান, এ ঘটনায় তদন্ত ও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

About dainiksatkhira24

Check Also

তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

Spread the loveফারুক সাগর : সাতক্ষীরার তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com