Breaking News

তালা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

Spread the love

ফারুক সাগর : তালা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে প্রেসক্লাব ভবনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সেলিম হায়দার।​সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন জোয়ার্দ্দারের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা গাজী সুলতান আহমেদ, সিনিয়র সহ-সভাপতি গাজী জাহিদুর রহমান, সহ-সভাপতি আসাদুজ্জামান রাজু, সহ-সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম শফি, সাহিত্য সম্পাদক অর্জুন বিশ্বাস ও তথ্য-প্রযুক্তি সম্পাদক রিয়াদ হোসেন।সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ক্রীড়া সম্পাদক কাজী লিয়াকত হোসেন, প্রচার সম্পাদক সেকেন্দার আবু জাফর বাবু, উপ-প্রচার সম্পাদক আরিফ বিল্লাহ,সমাজকল্যাণ সম্পাদক আজমল হোসেন জুয়েল, কার্যনির্বাহী সদস্য কে. এম. শাহিনুর রহমান, আজিজুল ইসলাম, শেখ বিলাল হোসেন, আব্দুল্লাহ আল মামুন, সুমন রায় গনেশ, মো. ইমরান হোসেন, তাপস সরকার ও মো. রফিকুল ইসলাম নয়ন।সভায় সর্বসম্মতিক্রমে প্রেসক্লাবের ব্যাংক একাউন্ট খোলা এবং সদস্যদের পরিচয়পত্র তৈরির কাজ দ্রুত সম্পন্ন করার সিদ্ধান্ত গৃহীত হয়।সভা শেষে অসুস্থ সাহিত্য সম্পাদক অর্জুন বিশ্বাসের মাতা এবং কার্যনির্বাহী সদস্য রোকনুজ্জামান টিপুর আশু সুস্থতা কামনা করা হয়। একই সঙ্গে সদস্য তাপস সরকারের চাচির মৃত্যুতে শোক প্রকাশ করে তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়।

About dainiksatkhira24

Check Also

তালায় স্বাগতা ক্লিনিকে সিভিল সার্জনের অভিযানে প্যাথলজি সিলগালা

Spread the loveতালা প্রতিনিধি: তালা উপজেলার পাটকেলঘাটায় অবস্থিত ‘স্বাগতা ক্লিনিক’ এ ভুয়া প্যাথলজিস্ট দিয়ে ল্যাব …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com